AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: খিদিরপুরে মাটির নীচে নামল দেশের বৃহত্তম বোরিং মেশিন, কাজ শুরু করল ‘দুর্গা’

Kolkata: মেশিনগুলির দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার এবং ওজন ৬৫০ টন। মেশিনটি তামিলনাড়ু থেকে ৬৫৩ কিলোমিটার পথ পার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

Kolkata: খিদিরপুরে মাটির নীচে নামল দেশের বৃহত্তম বোরিং মেশিন, কাজ শুরু করল 'দুর্গা'
কাজ শুরু করল বোরিং মেশিনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2025 | 2:38 PM
Share

কলকাতা: রাজ্য সরকারের জমি জটিলতা কেটে গিয়েছে। ভারতীয় সেনার তরফেও দেওয়া হয়েছে ‘নো অবজেকশন’। ফলে সব টালবাহানা শেষে শুরু হল কাজ। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নীচে টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু হল বৃহস্পতিবার। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির উপস্থিতিতে কাজ শুরু করল ‘রেল বিকাশ নিগম লিমিটেড’।

জমি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল কাজ। এবার পুরোদমে কাজ এগোবে জোকা-এসপ্লানেড তথা কলকাতা মেট্রোর পার্পল লাইনে। দুটি টানেল বোরিং মেশিন নামানো হয়েছে, ‘দুর্গা’ এবং ‘দিব্যা’।

আপ লাইনে অর্থাৎ পার্ক স্ট্রিটমুখী লাইনে সুড়ঙ্গ খনন করবে ‘দুর্গা’, আর ডাউন লাইনে অর্থাৎ জোকামুখী লাইনে সুড়ঙ্গ খনন করবে ‘দিব্যা’। মেশিনগুলির দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার এবং ওজন ৬৫০ টন। মেশিনটি তামিলনাড়ু থেকে ৬৫৩ কিলোমিটার পথ পার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত টানেল তৈরির কাজের জন্য টানেল বোরিং মেশিনটি ব্যবহার হবে। খিদিরপুর শ্যাফট থেকে নামানো হয়েছে সেই মেশিন। প্রথমে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিমি পথ তৈরি করবে এই টানেল বোরিং মেশিন। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট অংশের ৯০০ মিটার টানেল তৈরি করবে এই মেশিনটি। সেখান থেকে লাইনটি এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত হবে।

বর্তমানে পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে আপাতত মোট চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ। পরে পঞ্চম স্টেশনও তৈরি হবে।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?