AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026: ‘এতদিন জানতাম ছানি পড়েছে, কিন্তু কানে যে শুনতে পেত না জানতাম না’, বাজেট ইস্যুতে কেন বললেন শমীক?

Budget 2026: বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের ছানির অপারেশটা জরুরি। কিন্তু কানেও যে সমস্যা, এটা আগে বুঝে উঠতে পারেনি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি, এগুলো কোথায়? ভিন গ্রহে? এই বাজেট তো বাংলাকে আরও উচ্ছ্বসিত করার বাজেট। কিন্তু এটা হবে না, আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে।"

Budget 2026: 'এতদিন জানতাম ছানি পড়েছে, কিন্তু কানে যে শুনতে পেত না জানতাম না', বাজেট ইস্যুতে কেন বললেন শমীক?
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 3:53 PM
Share

কলকাতা: বাজেটে বাংলা বঞ্চিত! ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটকে ‘হামটি ডামটি’ বাজেট আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বাজেট একেবারেই ‘জনবিরোধী, গরিববিরোধী’! মুখ্যমন্ত্রীর মতে, বিজেপি জানে বাংলা থেকে তাঁদের কিচ্ছু পাওয়ার নেই, তাই বাংলাকে কিচ্ছু দেয়নি বাজেটে। কিন্তু কেন্দ্রের এই বাজেটে বাংলা কীভাবে উপকৃত, সেটাই ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের ছানির অপারেশটা জরুরি। কিন্তু কানেও যে সমস্যা, এটা আগে বুঝে উঠতে পারেনি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি, এগুলো কোথায়? ভিন গ্রহে? এই বাজেট তো বাংলাকে আরও উচ্ছ্বসিত করার বাজেট। কিন্তু এটা হবে না, আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে।”

অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ” আমরা শুধু বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড ট্রেনটাকে কেন ভাবছি? ওষুধের যে দাম কমল, তার সুযোগ সুবিধা কি বাংলার মানুষ পাবে না? উন্নয়ন করলে বলবে ভোটমুখী ন্যারেটিভ আর তা হলে বলবে কিছুই হল না। বারাণসী আজ মোদীর জন্যও বিখ্যাত। মোদী ডায়রেক্ট নজর রাখছে বাংলায়।” এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষ আশাবাদী ছিলেন। বাজেটের শুরুতেই শিক্ষা থেকে কর্মসংস্থান, আয়করে একাধিক সুযোগের হাতছানি রয়েছে বাজেটে। কিন্তু আমজনতা? এই বাজেটে কি সত্যিই বাংলার সাধারণ মানুষ কোনও সুবিধা পাবেন?

বিজেপি নেতা তাপস রায় বলেন, “ভোটের বাজেট নয়। ভারতবর্ষের থেকে যাঁরা বাংলাকে আলাদা ভাবে, তাঁরা খুশি হবে না। উন্নয়নমুখী বাজেট। বাংলার ১০ কোটি মানুষ ভারতের সবকটি মানুষের সঙ্গে একই সুবিধা পাবে। ১৫ বছরে এসব দেখার পরও কি এসব উৎকর্ষতা ভাবেন, এই সরকারের কি থাকার প্রয়োজন আছে? কেন্দ্রের সঙ্গে এখানে ডবল ইঞ্জিন সরকার হলে সমস্ত ধার দেনা মকুব হবে।”

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?