AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: খাস কলকাতায় এমজি রোডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, চেন খুলতেই ঘুম উড়ে গেল পুলিশের

Kolkata: ট্র্যাফিক পুলিশের তরফে খবর যায় আমহার্স্ট স্ট্রিট থানায়। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ গিয়ে গাঁজা ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা মনে করছে আসলে নয়া কায়দাতে মাদক পাচারের ছক কষেছিল পাচারকারীরা।

Kolkata: খাস কলকাতায় এমজি রোডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, চেন খুলতেই ঘুম উড়ে গেল পুলিশের
ব্যাগ ঘিরে শোরগোলImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 12:41 PM
Share

কলকাতা: দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটা। তাতেই ছিল বেলঘড়িয়ার দুই যুবক। শনিবার সেই বাসে অভিযান চালিয়ে ওই দুই যুবকের কাছ থেকে ১০ কিলো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। এবার সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একেবার খাস কলকাতা থেকে উদ্ধার হল ৫ কেজি গাঁজা। এমজি রোডে পরিত্যক্ত ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ এমজি রোডে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের কাছে কালো রঙের পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। ব্যাগে বোমা থাকতে পারে, সন্দেহ মাথাচাড়া দেয় অনেকের মনে। খবর যায় লোকাল থানায়। খবর পেয়ে সেই ব্যাগের কাছে ছুটে আসেন শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট রবিন দাস ও হরিশ তানভীর। সঙ্গে ছিলেন কনস্টেবল হালিম শেখ। কিন্তু, বোমা নেই তা নিশ্চিত হতেই ব্য়াগ খোলে পুলিশ। কিন্তু, ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায়। বেরিয়ে আসে গাঁজা ভর্তি ৫টি প্যাকেট।   

ট্র্যাফিক পুলিশের তরফে খবর যায় আমহার্স্ট স্ট্রিট থানায়। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ গিয়ে গাঁজা ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা মনে করছে আসলে নয়া কায়দাতে মাদক পাচারের ছক কষেছিল পাচারকারীরা। প্রায়শই এ ধরনের খবরও আসছে। শোনা যাচ্ছে কোনও এজেন্ট গাঁজা ভর্তি ব্যাগ রাতের অন্ধকারে নির্জন জায়গায় রেখে দিচ্ছে। সিগন্যাল পেয়ে অন্য এজেন্ট সেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এদিনও সেই কায়দাতেই গাঁজা পাচারের ছক কষা হয়েছিল বলে অনুমান তদন্তকারীরা। তবে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যে এলাকায় ওই ব্যাগটি রাখা হয়েছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ থতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী