West Bengal News Live: ‘আমাকে অ্যারেস্ট করলে ১০০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবে’, হুঙ্কার হুমায়ুনের
West Bengal News Live Updates: সকাল সাড়ে ১১টায় হাজিরার সময় হুমায়ুনের। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন। সকালেই বাড়ি থেকে বেরিয়ে রেজিনগর কার্যালয়ে যাচ্ছেন। তাঁর সাফ কথা, আমাকে গ্রেফতার করা হলে সঙ্গে ১০০ জন নিজে থেকেই স্বেচ্ছায় গ্রেফতার হবে।

LIVE NEWS & UPDATES
-
কী বলছেন হুমায়ুন?
সকাল সাড়ে ১১টায় হাজিরার সময় হুমায়ুনের। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন। সকালেই বাড়ি থেকে বেরিয়ে রেজিনগর কার্যালয়ে যাচ্ছেন। তাঁর সাফ কথা, আমাকে গ্রেফতার করা হলে সঙ্গে ১০০ জন নিজে থেকেই স্বেচ্ছায় গ্রেফতার হবে। তাদের আধার কার্ড জেরক্স রেখে দেওয়া আছে একসঙ্গে।
-
প্রধানের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা?
- প্রধানের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। চাপে পরে লিখিত মুচলেকায় পদত্যাগের ঘোষণা তৃণমূল পঞ্চায়েত প্রধানের।
- এই অভিযোগে শুক্রবার রাতে প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা। লিখিত মুচলেকা লিখে তা পড়ে শোনানোর পর শান্ত হয় পরিস্থিতি। ঘটনাটি কাটোয়া ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের বারুজীবী কলোনির।
-
মুর্শিদাবাদের সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করে চাপে হুমায়ুন কবীর। এদিনই রেজিনগর থানায় হাজিরা দেবেন তিনি। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় শক্তিপুর ও রেজিনগর দুই থানাতেই এফআইআর দায়ের হয় নওদার বিধায়কের বিরুদ্ধে। শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও যাননি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। তবে শনিবার রেজিনগর থানায় যাবেন বলে জানিয়েছেন।
Published On - Jul 04,2026 9:40 AM
