AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিবিআইয়ের হাতে লালার ২৫টি নোটবুক, উঠে আসতে পারে রাঘব বোয়ালদের নাম

২০১৫ সাল থেকে 'ব্যবসা'র সব হিসেব এখানে লেখা রয়েছে। অর্থাৎ কয়লা-কাণ্ডের তদন্তে এই নোটবুকই হয়ে উঠতে পারে সিবিআইয়ের মূল হাতিয়ার।

সিবিআইয়ের হাতে লালার ২৫টি নোটবুক, উঠে আসতে পারে রাঘব বোয়ালদের নাম
ফাইল ছবি।
| Updated on: Jan 15, 2021 | 2:29 PM
Share

কলকাতা: লালার ২৫টি হিসেবের খাতা এবার সিবিআইয়ের হাতে। বুধবার আসানসোল, জামুড়িয়া-সহ সাত জায়গায় তল্লাসি চালিয়ে এই নোটবুকগুলি খুঁজে পায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, পালানোর আগে এই নোটবুকগুলি ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর বাড়িতে লুকিয়ে রেখে যান কয়লা পাচারকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালা।

সেই খবর পেয়েই সিবিআই হানা দেয় বুধবার। সিবিআই সূত্রের খবর, এই নোটবুকে লালা তাঁর খরচের হিসেব রাখতেন। অর্থাৎ, লালার কারবার ও কারবারীদের নাম আছে এই নোটবুকে। প্রভাবশালী রাজনৈতিক নেতা, পুলিস, ইসিএল কর্তা-সহ কাদের কত টাকা প্রতি মাসে দিতে হত সেই সংক্রান্ত হিসেবও লেখা থাকত এইসব নোটবুকেই। সেই হিসেবের পুরো তথ্য এখন সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন: ‘আমি কারও নাম নেব না’ শতাব্দীর বেসুরের নেপথ্যে কেষ্টর ‘কলকাঠি’?

২০১৫ সাল থেকে ‘ব্যবসা’র সব হিসেব এখানে লেখা রয়েছে। অর্থাৎ কয়লা-কাণ্ডের তদন্তে এই নোটবুকই হয়ে উঠতে পারে সিবিআইয়ের মূল হাতিয়ার। এই সূত্র ধরেই নতুন করে লালার ‘পে-রোলে’ থাকা প্রভাবশালীদের তালিকা তৈরি করবে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এরপর নতুন তালিকায় উঠে আসা প্রভাবশালীদের নোটিস পাঠানো শুরু হবে। আপাতত সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে কয়লা-কাণ্ডে তৃতীয় নোটিস পাওয়ার পর ফের সিবিআইকে চিঠি দিয়ে সময় চেয়েছেন বিনয় মিশ্র। কয়লা পাচারকাণ্ডে যিনি লালা ও প্রভাবশালীদের মাঝের সেতু বলেই মনে করছেন তদন্তকারীরা।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?