AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: সকাল থেকে অপেক্ষা! চেয়ার ফাঁকা রেখেই হল যাদবপুরের সমাবর্তন, টানটান নাটক বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University: এই সমাবর্তনকে 'সম্পূর্ণ বেআইনি' বলে দাবি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তারপরও কেন আয়োজন করা হল, তা নিয়ে রাজ্যপাল সন্তুষ্ট নন। এ কথা জানিয়ে চিঠিও দিয়েছেন তিনি।

Jadavpur University: সকাল থেকে অপেক্ষা! চেয়ার ফাঁকা রেখেই হল যাদবপুরের সমাবর্তন, টানটান নাটক বিশ্ববিদ্যালয়ে
ফাঁকা আচার্যের আসনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 11:14 AM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ফের টানটান নাটক। সকাল থেকেই প্রশ্ন ছিল, আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত থাকবেন কি না। সমাবর্তন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাজভবন। আচার্যের জন্য অপেক্ষাও করা হয় বেশ কিছুক্ষণ। পতাকা উত্তোলন করতে গিয়েও থমকে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য আসবেন কি না, এই সংশয়ে থমকে ছিল পুরো প্রক্রিয়াই। কিন্তু শেষ পর্যন্ত ফাঁকাই রইল চেয়ার।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, অবশেষে শুরু হল সমাবর্তন। রাজভবনের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘাত আগেও প্রকাশ্যে এসেছে। গতবারও সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আচার্যকে ছাড়াই সমাবর্তন হয়েছিল। আর এবার নির্দিষ্ট নিয়ম না মেনে সমাবর্তন হচ্ছে বলে দাবি রাজভবনের। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে না তো? প্রশ্ন তুলছেন গবেষক পড়ুয়ারা।

গত শুক্রবার উপাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় আচার্যের। কৈফিয়ত তলব করেছিলেন রাজ্যপাল। তাতেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত আচার্যকে ছাড়াই হল অনুষ্ঠান। আচার্য সিভি আনন্দ বোস চিঠিতে দাবি করেন, স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে কিছুদিনের মধ্যেই। তখন তাঁকে সমাবর্তনের দায়িত্ব দেওয়া হোক। তার আগে এত তাড়াহুড়ো করে সমাবর্তনের কোনও প্রয়োজন নেই।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!