AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘আমার স্ত্রী, তিন কন্যা, নাতনি আছে…’, বিতর্কের মাঝে সাফাই ফিরহাদের

Firhad Hakim: ফিরহাদের বিরুদ্ধে মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। আর এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ববি হাকিম।

Firhad Hakim: 'আমার স্ত্রী, তিন কন্যা, নাতনি আছে...', বিতর্কের মাঝে সাফাই ফিরহাদের
ফিরহাদ হাকিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 1:37 PM
Share

কলকাতা: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে করা মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ভোট প্রচারে গিয়ে লোকসভা ভোটের বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই অভিযোগও দায়ের হয়েছে। এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ফিরহাদ হাকিম।

হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন তিনি। বক্তব্যের মাঝে ‘হেরো মাল’ কথাটি বলায় বিতর্ক তুঙ্গে ওঠে। মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। আর এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন, তিনি মাল কথাটি বিজেপিকে বলতে চেয়েছেন। মহিলা হিসেবে তিনি কোনও অপমান করেননি রেখা পাত্রকে।

ফিরহাদ বলেন, “নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল- এই কথাগুলো বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত।” তিনি আরও বলেন, “আমি মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনি- সবাই নারী। আমি কোনও নারীকে অসম্মান করিনি।” তিনি উল্লেখ করেছেন, বাংলার মহিলাদের তিনি সম্মান করেন বলেই দুর্গা পুজো, কালী পুজো করেন।

অন্যদিকে, তৃণমূলের আর এক বিধায়ক মদন মিত্র ববি হাকিমকে সমর্থন করে বলেন, “বিজেপি তো মালই, এই কথা বলার মধ্যে কোনও দোষ নেই।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?