AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘আপনাকে এক মাস সময় দিচ্ছি…’, মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন মদন মিত্র

21 July TMC Rally: ঋত-শিবিরের তরফে যে ২১ জুলাইয়ের সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই এদিন বক্তব্য রাখেন মদন মিত্র। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মদন বলেন, "আপনাকে কোটি কোটি সেলাম। আমি না থাকলে তৃণমূল এই চেহারা পেত না।" কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এদিন চ্যালেঞ্জ করেন মদন মিত্র।

Madan Mitra: 'আপনাকে এক মাস সময় দিচ্ছি...', মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন মদন মিত্র
মমতাকে চ্যালেঞ্জ মদনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 2:23 PM
Share

কলকাতা: দিন সাতেক আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) পাশে ছিলেন মদন মিত্র (Madan Mitra)। সাতদিনেই ছবিটা পাল্টে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুধু শিবির বদল করেছেন, তাই নয়, গত সাত দিনে একের পর এক তোপ দেগেছেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত শোনা গিয়েছে তাঁর মুখে। এবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিলেন কামারহাটির বিধায়ক।

ঋত-শিবিরের তরফে যে ২১ জুলাইয়ের সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই এদিন বক্তব্য রাখেন মদন মিত্র। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মদন বলেন, “আপনাকে কোটি কোটি সেলাম। আমি না থাকলে তৃণমূল এই চেহারা পেত না।” কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এদিন চ্যালেঞ্জ করেন মদন মিত্র।

মদন বলেন, “আপনি হেঁটে এলে আমাদের উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। আপনি শুধু এসে বলুন, পুত্রস্নেহে অন্ধ ছিলাম। বলুন একবার।” তিনি আরও বলেন, “খোলাখুলি শুনুন। আমি অন্য কাউকে নয়। মমতাকে বলছি, অভিষেক এক ঘণ্টা টাইম দিয়েছে। আপনাকে এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে এই ছেলেদের হাত ধরুন। আপনার পার্টি এটা, অভিষেকের পার্টি নয়।” উল্লেখ্য, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাকে নিয়ে যদি কারও সমস্যা থাকে, তাহলে তারা ফিরে আসুন। আমি ১ ঘণ্টার মধ্যে দল ছেড়ে দেব।”

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে মদন মিত্র বলেন, “আমরা দেখতাম, একটা ছোট ছেলে লিপ্স অ্যান্ড বাউন্সের নামে কীভাবে টাকা তুলত। অরূপ বিশ্বাস তালা মারার পর জানলাম, ওটা অভিষেকের বাবার ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের ছিল।”

Follow Us