AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অগ্রিম টাকা দিয়েছিল রাজ্য, সেরাম থেকে ২ লক্ষের বেশি কোভিশিল্ড আসছে শহরে

মোট ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি ডোজ় পুণে থেকে আসবে আগামিকাল।

অগ্রিম টাকা দিয়েছিল রাজ্য, সেরাম থেকে ২ লক্ষের বেশি কোভিশিল্ড আসছে শহরে
নিজস্ব চিত্র।
| Updated on: May 18, 2021 | 6:17 PM
Share

কলকাতা: উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই কিছুটা স্বস্তির খবর। নতুন করে ২ লক্ষের বেশি কোভিশিল্ডের ডোজ় বুধবার কলকাতায় আসতে চলেছে বলে খবর। যদিও এই ভ্যাসকিন কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হচ্ছে না। রাজ্য সরকার ব্যক্তিগতভাবে এই টিকা কিনছে সেরাম ইন্সটিটিউটের কাছে থেকে। মোট ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি ডোজ় পুণে থেকে আসবে আগামিকাল।

গত ১ মে থেকে সরাসরি রাজ্য সরকারগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে টিকা কেনার। এর ফলে নির্মাণকারী সংস্থার থেকে ভ্যাকসিন কিনে নিতে পারবে রাজ্য। সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারকে তারা প্রতি ডোজ় ১৫০ টাকায় বিক্রি করবে। রাজ্য সরকারের জন্য এই ভ্যাকসিনের দাম ৩০০ টাকা ধার্য করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও বারংবার বিনামূল্যে টিকা বিতরণের দাবি তোলা হয়েছে কেন্দ্রের কাছে। তবে কেনার ছাড়পত্র পাওয়ার পরই ভ্যাকসিন কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেরামকে।

আরও পড়ুন: করোনা যাদের অনাথ করেছে, তাদের দায়িত্ব নেবেন কেজরীবাল

সেই মতো রাজ্য সরকারের নিজের টাকায় কেনা ভ্যাকসিন এসে আগামিকাল পৌঁছছে। সূত্রের খবর, পুণে থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে কলকাতা আসবে এই ভ্যাকসিন। রাখা হবে বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে। সেখান থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: নারদ মামলায় তৃণমূলের হয়ে আইনি লড়াইয়ে নামছে অভিষেক মনু সিংভি, সঙ্গে থাকছেন কল্যাণ

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?