AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: মাঝ আকাশে অসম্ভব বুকে ব্যথা যাত্রীর, বিমানকর্মীরা তাঁর সঙ্গে যা করলেন…

Kolkata Airport: ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণের অনুমতি দেয়। সেইমতই সোমবার বিমানটি ভোর ৫টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ৫৮এল বেতে পার্ক করানো হয়।

Kolkata Airport: মাঝ আকাশে অসম্ভব বুকে ব্যথা যাত্রীর, বিমানকর্মীরা তাঁর সঙ্গে যা করলেন...
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 6:31 AM
Share

কলকাতা: মাঝ আকাশে হঠাৎই বুকে ব্যথা যাত্রীর। তড়িঘড়ি অবতরণ করানো হল বিমান। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণ করিয়ে চিকিৎসার জন্য ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬ই ১০১৬ কলকাতার আকাশ থেকে খানিকটা দূরে অবস্থান করছিল তখন। ঠিক সেই সময় ওই যাত্রী বুকের যন্ত্রণায় কাতরাতে থাকেন।

সঙ্গে সঙ্গে বিমানে থাকা কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলটকেও বিষয়টি জানানো হয়। এরপরই যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। জানানো হয়, বিমানে মেডিক্যাল এমার্জেন্সি কথা।

ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণের অনুমতি দেয়। সেইমতই সোমবার বিমানটি ভোর ৫টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ৫৮এল বেতে পার্ক করানো হয়।

বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। এরপরই তাঁকে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই যাত্রী। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বিমান কর্তৃপক্ষের তৎপরতায় খুশি পরিবার।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!