AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: বিধানসভা থেকে হবে লাইভ সম্প্রচার, সাসপেন্ডেড থাকবেন না বিরোধী দলনেতা, প্রথম দিনই বড় ঘোষণা শুভেন্দুর

West Bengal Assembly: আজ বিধানসভা অধিবেশনের শুরুতেই হট্টগোলের ছবি সামনে আসে। কয়েক মিনিটের জন্য কক্ষ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক। পরে তাঁরা ফিরে আসেন। এদিন বিরোধীদের সঙ্গে গঠনমূলক আলোচনার বার্তা দেন শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari: বিধানসভা থেকে হবে লাইভ সম্প্রচার, সাসপেন্ডেড থাকবেন না বিরোধী দলনেতা, প্রথম দিনই বড় ঘোষণা শুভেন্দুর
বিধানসভায় প্রথম বক্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 15, 2026 | 12:16 PM
Share

কলকাতা: বিধায়করা কে কী কাজ করছেন, কে বিধানসভায় যাচ্ছেন, সে ব্যাপারে স্বচ্ছতা রাখার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ প্রথমদিনের বিধানসভা অধিবেশন থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সাধারণ মানুষের জন্য বিধানসভার কার্যকলাপ লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। বিধানসভায় এক নতুন যুগের সূচনা করার বার্তাও দেন তিনি।

কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, একনজরে

1. পুরনো অম্ল-মধুর অভিজ্ঞতা আমি তুলে ধরতে চাই না। পুরনো ত্রুটি-বিচ্যুতি ভুলে যেতে চাই। বিধানসভার নিজস্ব নিয়ম, বহুদলীয়ট গণতন্ত্র মেনেই বিধানসভা চলবে।

2. বিধায়কদের উপস্থিতি থাকবে, প্রশ্নোত্তর পর্বে বিধায়করা অংশ নেবেন।

3. বিধায়করা কী কাজ করছেন, তা নিয়ে ভোটাররা অন্ধকারে থাকে। আশা করব, এই ঐতিহাসিক বিধানসভায় জনগণের নজরদারি সুনিশ্চিত করার ক্ষেত্রে লাইভ সম্প্রচার করা হবে। বিল, বাজেট, জিরো আওয়ার সব টেলিকাস্ট হবে।

4. আমরা চাই না, কোনও বিধায়ককে শারীরিকভাবে নিগ্রহ করা হোক। এটা মারামারি করার জায়গা নয়।

5. আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা, আমরা চাই সংবিধানকে মাথায় রেখে বিধানসভা এগিয়ে নিয়ে যেতে।

6. সংস্কারের প্রয়োজন রয়েছে। ভোটিং-এর জন্য এখনও কাগজে লিখে দিতে হয়। ডিলিমিটেশন হলে বিধানসভার আসন সংখ্যাও বাড়তে পারে। তাই নতুন বিধানসভা ভবনের প্রয়াসও থাকবে।

7. বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। বিরোধীরা প্রয়োজন হলে মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। এলাকায় মন্ত্রীরা গেলে বিধায়কদের খবর দেওয়া হবে।

8. বিরোধীদের উদ্দেশে শুভেন্দু বললেন, “আগে আমরা চিঠি দিলে কেউ উত্তর দিতেন না, এবার আপনারা আমাকে চিঠি দেবেন, আমি উত্তর দেব।”

সবিস্তারে আসছে…

Follow Us