West Bengal Update News: সাড়ে ৯ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন রথীন
Update in Bengali: আজ বিধানসভায় স্পিকার নির্বাচন। বিজেপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। এদিকে, আজই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে। বৈঠকের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : আজ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে। গড়িয়া-বিমানবন্দর রুটে বাকি ৩৬৬ মিটার অংশে কাজ হবে। মোট দুই দফায় কাজ হবে। আজ রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে চিংড়িঘাটা মোড়ে। আবার ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে, আজ বিধানসভায় স্পিকার নির্বাচন। বিজেপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। এদিকে, আজই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে। বৈঠকের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবেন সব বিজেপি বিধায়ক। এদিকে, শনিবার ডায়মন্ডহারবার যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
LIVE NEWS & UPDATES
-
BJP Government: SSKM-এর বৈঠকে কী কী সিদ্ধান্ত?
স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম-এর বৈঠকে মূলত ‘দালালরাজ’ নির্মূল করা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিস্তারিত: SSKM-সহ সব সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত, স্বাস্থ্যের হাল ফেরাতে উদ্যোগী ‘ডবল ইঞ্জিন’ সরকার
-
Rathin Ghosh: কী বললেন রথীন ঘোষ?
- দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা! ইডি দফতর থেকে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। গত মঙ্গলবার ইডি-র হাতে গ্রেফতার হন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু।
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
- এর আগেও রথীন ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু ভোটের সময়ে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, এই কারণ দর্শিয়ে হাজিরা এড়ান।
- সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বের হন রথীন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কী কথাবার্তা হল, সেটা আমি বলব না। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে, সব বলেছি।”
-
-
জেলে শুভেন্দুর সার্জিক্যাল স্ট্রাইক
রাজ্যে ক্ষমতায় এসেই অ্যাকশন মুডে বিজেপি সরকার। একের পর এক বড় পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দুর। জেলে বসেই অপরাধের নেটওয়ার্ক চালানো হচ্ছে। সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সে জেলে গোপনে অভিযান চালিয়ে ২৩টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
-
CPI(M) MLA Mustafizur Rahman: বিধানসভায় বামেদের গুরুত্ব বোঝালেন একমাত্র সিপিএম বিধায়ক
- একুশের নির্বাচনের পর বিধানসভায় তাদের কোনও প্রতিনিধি ছিলেন না। ছাব্বিশের ভোটে জিতেছেন একজন। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচনের পর বক্তব্য রাখতে গিয়ে বাম আদর্শের কথা তুলে ধরলেন একমাত্র সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান।
- ডোমকল থেকে নির্বাচিত সিপিএম এই বিধায়ক তুলে ধরলেন লোকসভায় প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের কথা।
- স্পিকার কেমন হওয়া দরকার, সেকথা বলতে গিয়ে সিপিএমের এই দুই প্রয়াত নেতার কথা টেনে আনলেন মুস্তাফিজুর।
বিস্তারিত পড়ুন: ‘বামেদের ছাড়া আলোচনা সম্পূর্ণ নয়’, বিধানসভায় দাঁড়িয়ে একের গুরুত্ব বোঝালেন একমাত্র বাম বিধায়ক
-
তিলোত্তমা কাণ্ডে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
তিলোত্তমা-কাণ্ডে সাসপেন্ড তিন পুলিশ কর্তা। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল বিজেপি সরকার।
-
-
Tapas Roy: বিধানসভায় নাম না করে অভিষেককে নিশানা তাপসের, কী বললেন?
- নতুন সরকার গঠনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলায় বিধানসভায় তৃণমূলকে নিশানা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়ের।
- নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।
- মানিকতলার বিজেপি বিধায়ক বললেন, “বিজেপি তাঁর কিছু করবে না। জনগণ ও তৃণমূলই তাঁর ব্যবস্থা করবে।”
- একইসঙ্গে তিনি বলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে এতদিনে ১৫০ জন বিজেপি কর্মী খুন হতেন।
বিস্তারিত পড়ুন: ‘জনগণ ও তৃণমূলই ব্যবস্থা করবে’, বিধানসভায় নাম না করে অভিষেককে নিশানা তাপসের
-
বন্ধ থাকবে হুগলি সেতু
বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রবিবার ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
-
নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ শুভেন্দুর
নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যেই পদত্যাগ করতে হয়। সেই অনুযায়ী আজকের নতুন স্পিকারের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
-
ইডি গ্রেফতারের পর চাকরি থেকে বরখাস্ত DCP শান্তনু
চাকরি থেকে বরখাস্ত করা হল কলকাতা পুলিশের DCP শান্তনু সিনহা বিশ্বাসকে। ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরেও ২ বছরের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল শান্তনুর। এবার তা খারিজ করা হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর।
-
নওশাদকে সমর্থন শুভেন্দুর
বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনের শুরুতেই নতুন ‘যুগে’র বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধীদের কন্ঠরোধ করা হবে না বলে আশ্বাসও শোনা গিয়েছে তাঁর প্রথম বক্তৃতায়। আর এদিন যখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতে ওঠেন, তখন তাঁর বেশ কিছু বক্তব্যেই কার্যত সমর্থন জানাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। টেবিল চাপড়ে সেই সমর্থন জানান তিনি।
-
শোভনদেবকে শর্ত শুভেন্দুর
বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন। আর প্রথম দিনই সরব তৃণমূল কংগ্রেস (TMC)। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovondeb Chatterjee)। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী ঘর-ছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে। বরং ভয় বেড়েছে। যদিও শোভনদেবের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরং ভোট পরবর্তী হিংসা নিয়ে শোভনদেবের তোলা সব অভিযোগের স্পষ্ট উত্তর দিলেন শুভেন্দু। একইসঙ্গে তাঁর আশ্বাস, যদি সত্যি কেউ ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁকে সসম্মানে বাড়ি ফেরাবে বিজেপি সরকার। কিন্তু, বেঁধে দিলেন শর্তও।
-
নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশন
বিধানসভায় নতুন স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। স্পিকার নির্বাচনে তৃণমূলকে ধন্যবাদ জানালেন মুখ্য পর বিধানসভার প্রথম অধিবেশনে বক্তৃতা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন
- বহু দলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনে বিধানসভা এগিয়ে যাবে
- আশা করি বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবেন না
- আমরা গঠনমূলক বিরোধিতা চাই
- বিধানসভায় লাইভ সম্প্রচার হবে
-
অভিমানী কাকলি ঘোষ দস্তিদার
পদ খুইয়ে অভিমানী কাকলি ঘোষ দস্তিদার। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম।”
-
ইডি দফতরে রথীন ঘোষ
CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন ঘোষ। এর আগে ৫ বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী। অবশেষে আজ হাজিরা দিয়েছেন তিনি। পুর দুর্নীতি মামলায় আগে গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে।
-
Chandranath Murder: ঝাড়খণ্ড থেকে বারাসতে গাড়ি পৌঁছে দিতে ১ লক্ষ টাকার বরাত
- সিবিআই নজরে রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তিও। মায়াঙ্ককে জেরায় ওই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। সূত্রের খবর, ওই ব্যক্তিই মায়াঙ্ককে বরাত দিয়েছিলেন, যাতে নিসান মাইক্রা গাড়িটি বারাসতে পৌঁছে দেন মায়াঙ্ক।
- মধ্যমগ্রামের ঘটনার দিন অভিযুক্তরা নিসান মাইক্রা গাড়িতে চেপেই পৌঁছন ঘটনাস্থলে। সিবিআই জেরায় মায়াঙ্ক দাবি করেছেন, ১ লক্ষ টাকার বিনিময়ে তিনি গাড়ি বারাসতে পৌঁছে দিয়েছিলেন।
- ধৃত মায়াঙ্ককে জেরায় উঠে এসেছে খুনে ব্যবহৃত গাড়ি সংক্রান্ত এমনই তথ্য।
-
কবে নিট পরীক্ষা, জানিয়ে দিল NTA
কবে নিট পরীক্ষা, জানিয়ে দিল NTA। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ৩ মে-র পরীক্ষা বাতিল করে দিয়েছিল নিয়ামক সংস্থা। সেই পরীক্ষাই হতে চলেছে জুন মাসে। পরীক্ষার দিন স্থির করা হয়েছে ২১ জুন।
-
শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের
শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের। ধর্মীয় স্থানে বিধি মেনে মাইক বাজানোর নির্দেশিকা। শব্দসীমা অতিক্রম করে মাইক বাজানোর নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপি সরকার। পুলিশের সঙ্গে বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
-
পদ গেল বালু কন্যার
পালাবদলের পর যখন রাজ্যের নতুন সরকার শিক্ষা দফতরের খোলনলচে বদলে ফেলার চেষ্টা করছে, সেই আবহেই পদ গেল বালু-কন্যার। বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়ও তাঁকে স্বমহিমায় দেখা গিয়েছে সাংবাদিক বৈঠকে। আর এদিন বিকেলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনীকে।
-
পালাবদলের পর একসঙ্গে ৩৬ জনের আত্মসমর্পণ
খইরুল ইসলাম হত্যা মামলায় বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন ৩৬ জন তৃণমূল, বাম ও কংগ্রেস নেতাকর্মী। ২০১৮ সালের পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে চোপড়ায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতেই মৃত্যু হয় খইরুল ইসলামের। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোক রায় এবং সিপিএমের চোপড়া ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার।
Published On - May 15,2026 9:44 AM
