AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Idris Ali Death: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

MLA Idris Ali Death: ২০১৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন ইদ্রিস আলি। পরে ২০২১-এর নির্বাচনে বিধায়ক হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, নিজে চলাফেরা করতেও কষ্ট হত বিধায়কের।

Idris Ali Death: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি
ইদ্রিস আলিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 7:31 AM
Share

কলকাতা: প্রয়াত ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিস আলি। বেশ কিছুদিন ধরে বাইরে বেরতেও পারছিলেন না। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তৃণমূলের একনিষ্ঠ সদস্য ছিলেন ইদ্রিস আলি। বিভিন্ন সময়ে বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতে পিছপা হতেন না তিনি। রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিলেও তিনি ছিলেন পেশায় আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। পরে রাজনীতিতে পা দেন।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ভাঙতে শুরু করেছিল তাঁর শরীর। চলতে ফিরতে বেশ কিছুটা কষ্ট হত ইদ্রিস আলির। শেষের দিকে অন্যের উপরে নির্ভর করতে হাঁটতে হত। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি বিধানসভা অধিবেশনেও দেখা যায়নি ইদ্রিস আলিকে। অসুস্থতার কারণেই অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।

বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০০৭ সালে কলকাতায় এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন ইদ্রিস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?