AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election: সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাইছে তৃণমূল, আবার কী হল?

TMC: কেন হঠাৎ এমন চটলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ? এক্স হ্যান্ডেলে বেশ বিরক্তির ভাবে ডেরেক লিখেছেন, 'নির্বাচিত রাজ্য সরকারের অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে!' নিজের এই সমস্ত অভিযাগের কথা জানিয়েই এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি তুললেন ডেরেক ও'ব্রায়েন।

Lok Sabha Election: সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাইছে তৃণমূল, আবার কী হল?
উচ্চ পর্যায়ের বৈঠকে তৃণমূলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 1:54 PM
Share

কলকাতা: এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবার এই দাবিতেই সরব হলেন এক্স হ্যান্ডেলে। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তাঁরা সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাইছেন। কিন্তু কেন হঠাৎ এমন দাবি করলেন ডেরেক? নির্বাচন কমিশনের উপর কি ভরসা রাখতে পারছেন না তৃণমূল সাংসদ? এক্স হ্যান্ডেলে সে বিষয়টিও খোলসা করেছেন ডেরেক নিজেই। সরাসরি বিজেপিকে বিঁধে তৃণমূল সাংসদের বক্তব্য, ‘জাতীয় নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে নষ্ট করছে বিজেপির কৌশল। বিজেপি কি আমজনতার মুখোমুখি হওয়া নিয়ে এতটাই চিন্তায় রয়েছে, যে তারা বিরোধীদের নিশানা করার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিসে পরিণত করছে?’

কেন হঠাৎ এমন চটলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ? এক্স হ্যান্ডেলে বেশ বিরক্তির ভাবে ডেরেক লিখেছেন, ‘নির্বাচিত রাজ্য সরকারের অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে!’ নিজের এই সমস্ত অভিযাগের কথা জানিয়েই এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি তুললেন ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। গতকালই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। আর এরপরই মঙ্গলবার ডেরেকের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে ডেরেকের এই দাবির পর পাল্টা দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। ডেরেককে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, ‘এত ঝামেলা করার দরকার নেই, বাজার থেকে একটি মোটা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিন। উনি নতুন সংবিধান রচনা করে দিন। যেটা লিখবেন, সেটাই সংবিধান হবে ভারতের। অসুবিধা কী আছে!’

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা