AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: দমদম ক্যান্টনমেন্টের কাছে দেহ উদ্ধার, আধপোড়া বস্তাই কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে পুলিশের

Dumdum: বস্তা দেখে সন্দেহ হওয়ায় এলাকার এক ব্যক্তি পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Dumdum: দমদম ক্যান্টনমেন্টের কাছে দেহ উদ্ধার, আধপোড়া বস্তাই কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে পুলিশের
তদন্তে পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2025 | 2:58 PM
Share

দমদম: স্টেশনের পাশে পড়ে রয়েছে আধাপোড়া মৃতদেহ। তাও আবার বস্তাবন্দি। ব্যাপক উত্তেজনা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে। ক নম্বর রেলগেট সংলগ্ন যতীনগরে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। 

এদিকে যে রাস্তায় এই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে সেখানে সর্বদাই মানুষের যাতায়াত থাকে। কিন্তু, তারমধ্য়ে কীভাবে এ ঘটনা ঘটল, কারা ফেলে দেহ তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। একইসঙ্গে কেউ কেউ মনে করছেন দেহ ফেলে যাওয়ার পরই বস্তায় আগুন লাগানো হয়েছে। কিন্তু ব্যস্ত রাস্তা এ কাজ করা কীভাবে সম্ভব হল তা নিয়ে উঠছে প্রশ্ন। 

সূত্রের খবর, বস্তা দেখে সন্দেহ হওয়ায় এলাকার এক ব্যক্তি পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মাঠে রয়েছে সিআরপিএফ-ও। 

ব্যারকপুর পুলিশ কমিশনারেটের এসিপি পার্থ মণ্ডল বলেন, “১১টা নাগাদ খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে বডি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত নাম পরিচয় কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”  

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা