West Bengal Election 2026 HIGHLIGHTS: ‘উকুন বাছার মতো নাম বাদ’, কড়া প্রতিক্রিয়া মমতার
West Bengal Assembly Elections 2026 HIGHLIGHTS News Updates in Bengali: ১৯টি ট্রাইব্যুনাল যাতে একইভাবে কাজ করে, একই নিয়ম মানে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই কমিটি গঠন করা হবে। এরই মধ্যে বিবেচাধীন তালিকা নিয়ে সব তথ্য প্রকাশ করেছে কমিশন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 বাংলা
ভোটের ঠিক আগে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাংলায়। সেই প্রক্রিয়ায় কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা ছিল। বাংলার ভোটার সংখ্যায় কতটা প্রভাব পড়বে, তা নিয়ে চর্চা চলছিল। সেই তালিকা অবশেষে প্রকাশ করল নির্বাচন কমিশন।
LIVE NEWS & UPDATES
-
তিন বিচারপতির কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট
- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তিন বিচারপতির কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট।
- কমিটি গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
- কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি প্রদীপ্ত রায় এবং বিচারপতি প্রণব কুমার দেব।
- ট্রাইব্যুনাল কীভাবে কাজ করবে সেটা ঠিক করবে এই কমিটি।
-
Mamata on Jyotipriya: বালুর প্রশংসায় মমতা
- হাবড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সেই জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে বসিয়ে তাঁর কাজের ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- মমতা বলেন, “বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। জেনে রাখুন. আমার সরকারে বালু যত ভাল কাজ করেছেন, কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পাইনি। কেন গ্রেফতার করেছিল, কারণ পচা সিপিএম পার্টি দেড় কোটির নাম রেশন কার্ডে ঢুকিয়েছিল।”
- তাঁদের রেশন ফলস নামে নিজেরা নিত। পার্টি ফান্ডের টাকা নিত। এই দেড় কোটি ফলস রেশন কার্ড বাদ দিয়েছিল বালু। এই চুরিটা ধরেছিল, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে।”
-
-
SIR: কোন কোন জেলায় সবথেকে বেশি নাম বাদ পড়ল
- তালিকায় প্রথম মুর্শিদাবাদ – বিচারাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার জনের নাম বাদ পড়েছে।
- দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। সীমান্ত ঘেঁষা এই জেলায় মতুয়া ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি। সেই জেলার ৩ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।
- তৃতীয় স্থানে মালদহ। কয়েকদিন আগেই নাম বাদ পড়াকে কেন্দ্র করে যে জেলায় সাত বিচারককে আটকে রাখার মতো অভিযোগ উঠেছে সেই জেলায় ২ লক্ষ ৩৯ হাজার নাম বাদ পড়েছে। এদিকে, বিচারাধীন ভোটার সংখ্যার প্রায় অর্ধেক ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।
-
Kaliachak Incident: আজ দিল্লিতে এফআইআর করবে এনআইএ
- দিল্লিতে মামলা দায়ের করতে চলেছে এনআইএ। রাজ্য পুলিশের করা এফআইআর-উপর ভিত্তি করে ওই অভিযোগ দায়ের করা হবে আজ, মঙ্গলবার।
- একের বেশি মামলা রুজু হতে পারে। মূলত বিচারকদের আটকে রাখার অভিযোগ ও তাঁদের উপর হামলার অভিযোগে হবে মামলা।
- সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের হেফাজতে নেবে এনআইএ।
-
SIR: বাদ পড়ল ৯০ লক্ষ
- সোমবার রাতেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকা ফ্রিজ় হওয়া পর্যন্ত প্রায় ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে।
- মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যাবে। তবে, কমিশনের রিপোর্ট অনুযায়ী বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। যে ১১টি রাজ্যে এসআইআর হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।
- চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল বিবেচনাধীন ভোটারের তালিকায় রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। গতকাল রাতেই সব নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে।
-
Published On - Apr 07,2026 11:29 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
