AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Namkhana Physical Assault Case: নামখানাকাণ্ডেও দময়ন্তীতে ভরসা হাইকোর্টের, না হলে সিবিআই নিয়ে ভাবনাচিন্তা

Namkhana: গত ৪ এপ্রিলের ঘটনা। বছর চল্লিশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার পর তাঁকে অ্যাসিড মেরে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

Namkhana Physical Assault Case: নামখানাকাণ্ডেও দময়ন্তীতে ভরসা হাইকোর্টের, না হলে সিবিআই নিয়ে ভাবনাচিন্তা
নামখানাকাণ্ডের তদন্তভারও দেওয়া হচ্ছে দময়ন্তী সেনকে।
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 2:35 PM
Share

কলকাতা: গত কয়েকদিনে রাজ্যে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। নামখানা, নেত্রা, শান্তিনিকেতন পিংলা, ময়নাগুড়ি— সর্বক্ষেত্রেই অভিযোগ পৌঁছেছে হাইকোর্টের (Calcutta High Court) দরজা পর্যন্ত। শুক্রবারই এই সমস্ত মামলার একত্রিত শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। সেখানেই নামখানা মামলার সওয়াল-জবাব চলাকালীন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়। তাই এই ধর্ষণের অভিযোগের তদন্তভার দময়ন্তী সেনকে দেওয়া হোক। তবে একইসঙ্গে আদালত জানিয়েছে, যদি দময়ন্তী সেন (Damayanti Sen) এই তদন্তভার না নিতে চান, সেক্ষেত্রে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো যায় কি না তাও দেখা হবে। এর আগে মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার, বাঁশদ্রোণী ধর্ষণ মামলার নজরদারির দায়িত্ব দেওয়া হয় দময়ন্তী সেনকে। হাইকোর্টই এই ভার দেয়। এবার নামখানার তদন্তেও দুঁদে আইপিএস দময়ন্তীর নজরদারি চায় আদালত।

গত ৪ এপ্রিলের ঘটনা। বছর চল্লিশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। এই ঘটনার পর তাঁকে অ্যাসিড মেরে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার বক্তব্য ছিল, তাঁদের ঘরে আগে থেকেই অভিযুক্তরা লুকিয়ে ছিলেন। রাতে ওই মহিলা শৌচাগারে যাওয়ার জন্য উঠলে তাঁকে তিনজন চেপে ধরেন। ঘরের ভিতর নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। সেই মামলারই শুনানি চলছিল এদিন আদালতে।

প্রধান বিচারপতির এজলাসে নামখানার ঘটনার কেস ডায়েরি জমা দেওয়া হয় শুক্রবার। পরিবার প্রথম থেকেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। যদিও এদিন আদালতে রাজ্য জানায়, পুলিশ তদন্ত করছে না এমন অভিযোগ কেউ করেনি। তদন্তের ভিডিয়োগ্রাফিও হচ্ছে। তবে প্রধান বিচারপতি রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট নন। এই তদন্তের দায়িত্বও দময়ন্তী সেনকে নেওয়ার কথা বলেন তিনি। তবে দময়ন্তী সেন দায়িত্ব না নিলে, সেক্ষেত্রে সিবিআইকে ভার দেওয়া যায় কি না ভাবা হবে বলেও আদালতের পর্যবেক্ষণ।

আরও পড়ুন: Anupam Hazra : ‘পুরনোরা বাদ পড়ছেন, দলীয় দ্বন্দ্ব মেটাতে বঙ্গ বিজেপির কোনও নেতা আমাকে ফোন করেননি’, ফের বিস্ফোরক অনুপম

আরও পড়ুন: UK PM Boris Johnson: মোদীতে মুগ্ধ বরিস, শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকে নজর বিশ্বের

Follow Us
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে