AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: নবান্নে বাংলাদেশের হাইকমিশনার, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল?

Mamata Banerjee: সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। এই ঘটনার নিন্দা করে সরব হন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠিও দেন।

Mamata Banerjee: নবান্নে বাংলাদেশের হাইকমিশনার, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল?
নবান্নে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 8:33 PM
Share

কলকাতা: নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাইকমিশনার মহম্মদ আশরাফুল সিকদার ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বাংলাদেশের হাইকমিশনারের তরফে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের মিষ্টি, শাড়ি-সহ আরও বেশ কিছু উপহার সামগ্রী।

৯ বছর পর বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছিল দুই পক্ষ। গত ৯ বছরে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের আরও কোনও বৈঠক হয়নি।

গত প্রায় এক বছরে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কোটা বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার রয়েছে। আর এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বারবার হামলার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। এই ঘটনার নিন্দা করে সরব হন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠিও দেন।

এই আবহে এদিন বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আলাপচারিতায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। যদিও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাইকমিশনার এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎকার’ বলেছেন। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ