West Bengal News Highlights: বিধানসভার বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল
West Bengal News Highlights Updates: কর্মসূচির নাম 'মায়ের নামে একটি গাছ'। রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি। ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের টার্গেট। প্রথম দিনই ৬ লক্ষ গাছ পোঁতা হচ্ছে বলে জানা গিয়েছে। তীর্থস্থানগুলির বাইরে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন বৃদ্ধির ওপর নজর দেওয়া হচ্ছে। এদিকে তৃণমূল অন্দরের চোরাস্রোত এখনও অব্যাহত।

আজ, শুক্রবার বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচি। কর্মসূচির নাম ‘মায়ের নামে একটি গাছ’। রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি। ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের টার্গেট। প্রথম দিনই ৬ লক্ষ গাছ পোঁতা হচ্ছে বলে জানা গিয়েছে। তীর্থস্থানগুলির বাইরে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন বৃদ্ধির ওপর নজর দেওয়া হচ্ছে। এদিকে তৃণমূল অন্দরের চোরাস্রোত এখনও অব্যাহত। বৃহস্পতিবার রাতেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। শওকত মোল্লার খোঁজে বাসন্তী জুড়ে চলছে তল্লাশি।
LIVE NEWS & UPDATES
-
TMC: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টে যাচ্ছে তৃণমূল
- তৃণমূলের ৬০ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে চিঠি দেন স্পিকার রথীন্দ্র বসু।
- বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত।
- ঋতব্রতর নিয়োগকে অবৈধ দাবি করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। সোমবার এই নিয়ে মামলা করবে তারা।
-
Former TMC MLA: নরেন্দ্রনাথ চক্রবর্তীর গোডাউন দেখে চক্ষু চড়কগাছ সবার
- রাজ্যে পালাবদলের পর দিকে দিকে তৃণমূল নেতাদের ‘কীর্তি’ সামনে আসছে। কয়েকদিন আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উইয়ে খাওয়া লাখ লাখ টাকা পাওয়া গিয়েছে।
- এবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গোডাউন থেকে উদ্ধার হল সরকারি ত্রাণ সামগ্রী।
- আবার ওই গোডাউনের পাশের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল ড্রয়ার ভর্তি কন্ডোম।
- ওই গেস্ট হাউসটি ইসিএলের। তবে প্রাক্তন তৃণমূল এই বিধায়কের দখলেই তা থাকত বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এই নিয়ে শোরগোল পড়তেই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বিস্তারিত পড়ুন: প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথের গোডাউন ভরা সরকারি ত্রাণে, গেস্ট হাউসের ড্রয়ার ভর্তি কন্ডোমে
-
-
Sushanta Ghosh: FIR দায়ের হতেই পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষ
- তোলাবাজি-সহ একাধিক অভিযোগে একের পর এক কাউন্সিলর গ্রেফতার হয়েছেন।
- তাঁর বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে।
- আর অভিযোগ দায়ের হতেই পগারপার কলকাতা পৌরনিগমের ১০৮ নম্বরের কাউন্সিলর সুশান্ত ঘোষ।
- তিন কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ দায়ের হতেই পরিবার নিয়ে পালালেন তৃণমূল এই কাউন্সিলর।
বিস্তারিত পড়ুন: বাংলা-ওড়িশা সীমান্ত দিয়ে পালালেন কাউন্সিলর সুশান্ত ঘোষ
-
Firhd Hakim: যে যে কাজ করে যেতে পারলেন না ফিরহাদ
- ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে SUGR বুস্টিং পাম্পিং স্টেশন ৩৬ টা করা হয়েছে। ২১৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
- আরও ৩৮ টা SUGR করা হয়নি। অন গোয়িং। আগামিদিনে যাঁরা দায়িত্ব নেবেন, তাঁরা নিশ্চয়ই করবেন।
-
Firhad Hakim: মানুষকে বাঁচাতে আমার জীবন গেলে যাক: ফিরহাদ
ইস্তফা দিয়ে সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম। কী কী বললেন, দেখুন এক নজরে….
২০১৮ সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র ইস্তফা দিলেন, সে সময়ে সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানো হয়েছিল। আমার মনে হয়েছিল, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। যাঁদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ড. বিধানচন্দ্র রায়, তাঁদের নখের যোগ্য হতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে সে সময়ে এই দায়িত্ব নিলাম, পালন করলাম। ২০২১ সালের নির্বাচনে মানুষ সমর্থন করলেন, তখন থেকে আজ পর্যন্ত আছি।
আমার সময়কালে সব থেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। কর্পোরেশনের মানুষের প্রতি দায়বদ্ধতা, সে সময়ে মানুষ যখন বেরোতে চাইছিলেন না, সে সময়ে দাঁড়িয়ে আমাদের কর্মীরা জজ্ঞাল পরিষ্কার করা, অনেক অনেক দায়িত্ব।
কলকাতায় ভ্যাকসিন এল, কিন্তু ট্রায়াল হচ্ছিল না। আমাকে অ্যাপ্রোচ করা হল, আমি বললাম মহানাগরিক হিসাবে আমি দায়বন্ধ। মানুষকে যদি বাঁচানো যায়, তার জন্য আমার জীবন গেলে যাক!
-
-
KMC: ইস্তফা ফিরহাদের
- কলকাতা পৌরনিগমের মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম।
- ইতিমধ্যেই চিঠি লেখা শেষ হয়েছে।
- গত বুধবারই কুণাল ঘোষ দাবি জানিয়েছিলেন, মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম
- নেত্রী তাতে সম্মতিও দিয়েছেন
-
Firhad Hakim: দাবি মিলছে না কুণালের
দু’দিন ধরে চর্চা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর অধরা। কলকাতা পুরনিগমের মেয়র পদে কি আদৌ ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ কালীঘাটের বৈঠকের পর যে দাবি করেছিলেন, সেই দাবির সঙ্গে মিলছে না ঘটনাপ্রবাহ। কুণাল দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাতে মান্যতা দিয়েছেন।
বিস্তারিত পড়ুন: কুণাল ঘোষের দাবির সঙ্গে মিলছে না ঘটনাপ্রবাহ, নবান্নে শুভেন্দু-ফিরহাদের বৈঠকের পর থেকেই চরম জল্পনা
-
Uttam Barik: জেলা পরিষদের পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক
- পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ডিভিশনাল অফিসে নিজের পদত্যাগ পত্র জমা দেন উত্তম।
- ফোনে তিনি বলেন,” দলকে দিন তিনেক আগে জানিয়েছি, তারপরেই ইস্তফা দিলাম। মানুষের রায় মাথা পেতে নিয়ে ইস্তফা দিয়েছি । সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেও আমি জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তাফা দিইনি।”
- পূর্ব মেদনীপুর জেলা পরিষদের মোট সদস্য ৭০। তৃণমূল ৫৬ ( বর্তমানে ২জন মৃত), বিজেপি ১৪।
-
Calcutta High Court: ‘ইচ্ছা করে যেন না করা হয়’
গ্রেফতারের পর কোমরে দড়ি নিয়ে রাস্তায় ঘোরানোর আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট। অমর ফারুক গাজি নামে এক মামলাকারী বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মীতা দাস দে-র বেঞ্চে জনস্বার্থ দায়ের করেন। এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, অনেক রাগ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে। কিন্তু আসামীকে অপমান করা উচিৎ নয়। ইচ্ছা করে এটা যেন না করা হয়। কী ঘটনার প্রেক্ষাপট যাবতীয় জানিয়ে রাজ্য রিপোর্ট দেবে। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
বিস্তারিত পড়ুন: ‘ইচ্ছা করে যেন না করা হয়’
-
Ritobrata Banerjee: সন্দীপনের বাড়িতে ঋতব্রত
- সন্দীপন সাহার বাড়ির সামনে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ। প্রতিবাদে সোচ্চার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
- বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলেছিল, দাবি ঋতব্রতর
- সন্দীপন সাহার বাড়িতে গিয়েছেন ঋতব্রত টিম
- গতকালের ঘটনা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক: ঋতব্রত
- দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি
- গতকালই নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের
-
Plantation Campaign: বৃক্ষরোপণ কর্মসূচি
‘মায়ের নামে একটি গাছ’। রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি। ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের টার্গেট। প্রথম দিনই ৬ লক্ষ গাছ পোঁতা হচ্ছে বলে জানা গিয়েছে। তীর্থস্থানগুলির বাইরে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন বৃদ্ধির ওপর নজর দেওয়া হচ্ছে।
Published On - Jun 05,2026 11:42 AM
