AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal News Updates: ‘GTA দুর্নীতিতে কাউকে রেয়াত নয়’, উত্তরকন্যা থেকে কালিম্পংবাসীকে ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে বিভিন্ন জায়গায় সিপিএম-এর কার্যলয়ের ভাঙচুরের অভিযোগ। জলপাইগুড়িতে সিপিএম কার্যালত ভাঙচুরের অভিযোগ ABVP-এর বিরুদ্ধে। ঘটনা কোন দিকে এগোয় নজর সেইদিকে। অপরদিকে, গতকাল পুজো অনুদান নিয়েও বিরাট মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আর্জি মেনে অনেক বড় বড় ক্লাব এবার সরকারের অনুদান নিচ্ছে না। নজর থাকবে সেইদিকে।

West bengal News Updates: 'GTA দুর্নীতিতে কাউকে রেয়াত নয়', উত্তরকন্যা থেকে কালিম্পংবাসীকে ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 6:09 AM
Share

সেই ৪ মে রেজাল্ট বেরিয়েছে। তারপর থেকে কলকাতা থেকে জেলা, কার্যত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিদিন তিনি সংবাদ-মাধ্যমের সামনে আসেন। গুরুত্বপূর্ণ নানা তথ্য জানান। আজও তার অন্যথা হবে না। তবে আজ তিনি যাচ্ছে কালিম্পংয়ে। সেখান তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। নজর থাকবে সেইদিকে।

রাজ্যে বিভিন্ন জায়গায় সিপিএম-এর কার্যলয়ের ভাঙচুরের অভিযোগ। জলপাইগুড়িতে সিপিএম কার্যালত ভাঙচুরের অভিযোগ ABVP-এর বিরুদ্ধে। ঘটনা কোন দিকে এগোয় নজর সেইদিকে।

অপরদিকে, গতকাল পুজো অনুদান নিয়েও বিরাট মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আর্জি মেনে অনেক বড় বড় ক্লাব এবার সরকারের অনুদান নিচ্ছে না। নজর থাকবে সেইদিকে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Sep 2026 06:26 PM (IST)

    ED Chargesheet: বিদেশি পাখি পাচার, বাড়িতেই আইসিইউ, ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ED-র

    • বাড়িতে ঢুকেই যে কারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। বাড়ির মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)।
    • বিরল প্রজাতির দামি বিদেশি পাখির জন্য এই ICU। তাও একটি নয়, অত্যাধুনিক ৪-৫টি আইসিইউ ছিল বাড়ির মধ্যে।
    • ব্যবসায়ী ইন্দ্রনীল ভট্টাচার্যকে গ্রেফতার করার পরই সেইসব সামনে আসে। ওই ব্যবসায়ী বিদেশি পাখির পাচারকারী বলে অভিযোগ ওঠে।
    • এবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার PMLA আদালতে জমা পড়েছে চার্জশিট।

    বিস্তারিত পড়ুন: বিরল প্রজাতির বিদেশি পাখির জন্য বাড়িতেই ICU, ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ED-র

  • 08 Sep 2026 01:50 PM (IST)

    Suvendu Adhikari: চপার নামতে পারেনি, উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রীর

    • খারাপ আবহাওয়ার জন্য কালিম্পংয়ে নামতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপার।
    • কালিম্পং থেকে শিলিগুড়ি ফিরে আসে চপার।
    • এরপর উত্তরকন্যা থেকে কালিম্পংবাসীকে ভার্চুয়ালি বার্তা দেন মুখ্যমন্ত্রী।
    • কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ হবে বলে বার্তা দেন তিনি।
    • কালিম্পংয়ের উন্নয়নে একাধিক পদক্ষেপ করার কথা জানান।
    • GTA-তে বরাদ্দ বৃদ্ধির কথা জানান।
    • GTA-তে যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। কাউকে ছাড়া হবে না।
    • জিটিএ-তে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে জনতার টাকা যেভাবে লুঠ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। গ্রেফতার করা হবে।
  • 08 Sep 2026 11:26 AM (IST)

    পতাকা পোড়ানো থেকে শহিদ বেদি ভাঙচুর, পার্টি অফিসে আগুন, ABVP ও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলল CPM

    জলপাইগুড়িতে সিপিএমের (CPIM) জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে ভাঙচুর, হামলা,অগ্নিসংযোগ। আর এই ঘটনায় অভিযোগের তীর ABVP-র বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার বিকেলে ABVP সমর্থকদের সঙ্গে SFI সমর্থকদের মারামারি হয়। এই ঘটনায় কয়েকজন ABVP সমর্থক আহত হন। এরপর রাতে ABVP কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই সময় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে থেকে তাদের উপর ফের হামলা করা হয় বলে দাবি। তখনই অগ্নিসংযোগের ঘটনা। সব অভিযোগ অস্বীকার বিজেপি ও ABVP-র।

    বিস্তারিত পড়ুন: CPM vs ABVP: পতাকা পোড়ানো থেকে শহিদ বেদি ভাঙচুর, পার্টি অফিসে আগুন, ABVP ও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলল CPM

  • 08 Sep 2026 11:26 AM (IST)

    অশান্তি ভাঙড়

    ভাঙড়ে এলাকা দখলকে কেন্দ্র করে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।

    ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন দুই সিপিআইএম কর্মী।

    অভিযোগের তির আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুপজালি এলাকায়।

    আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনসার মোল্লাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়।

  • 08 Sep 2026 10:16 AM (IST)

    ‘ব্রেন ডেথ’ মৎস্যজীবীর, ফের অঙ্গদানের নজির SSKM-এ

    ফের অঙ্গদানের (Organ Donation) নজির। ট্রলারে মাছ ধরতে গিয়ে হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) হামলা। কোনওরকমে প্রাণ বাঁচলেও গুরুতর জখম হয়েছিলেন কুলতুলির মৎস্যজীবী। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শুক্রবার ব্রেনডেথ হয় ওই মৎস্যজীবীর। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মৎস্যজীবীর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। ইতিমধ্যেই অঙ্গদানের সব নিয়মাবলী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

  • 08 Sep 2026 10:15 AM (IST)

    এবার কোন-কোন বড় ক্লাব সরকারি সাহায্য ছাড়াই করছে দুর্গাপুজো?

    পুজোর বিধি বেঁধে দিয়েছে শুভেন্দুর সরকার। একদিকে যেমন উৎসবের নামে কোনও প্রকার অতিরিক্ত কিছু নয়, আবার অন্যদিকে পুজোর আবেগে কোনও রকম কার্পন্যও নয়। পুজোর জন্য ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা ঘোষণা করেও মুখ্যমন্ত্রীর আবেদন, যে সকল ক্লাব বড় পুজো করে তারা যেন এই অনুদান না নেয়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর একে একে সকল ক্লাব জানাতে শুরু করেছে কে কে নিচ্ছে না অনুদান।

    বিস্তারিত পড়ুন: এবার কোন-কোন বড় ক্লাব সরকারি সাহায্য ছাড়াই করছে দুর্গাপুজো?

  • 08 Sep 2026 10:15 AM (IST)

    বাবার মৃত্যুর পর ডিভোর্স হলেও মিলবে ফ্যামিলি পেনশন,গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

    বাবার মৃত্যুর সময় মেয়ে বিবাহিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। শুধুমাত্র এই কারণে তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানাল ত্রিপুরা হাইকোর্ট (Tripura High Court)। আদালতের স্পষ্ট বক্তব্য, পেনশন-সংক্রান্ত প্রযোজ্য নিয়মে এমন কোনও শর্ত নেই যে, পেনশনভোগী বাবার জীবদ্দশাতেই মেয়ের বিবাহবিচ্ছেদ হবে।

    বিস্তারিত পড়ুন: High Court on Family Pension: বাবার মৃত্যুর পর ডিভোর্স হলেও মিলবে ফ্যামিলি পেনশন,গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

  • 08 Sep 2026 10:14 AM (IST)

    তৃণমূল সাংসদ নাদিমুলের অফিস থেকে ED কী কী নিয়ে গেল?

    সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল। টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque)কলকাতার অফিসে তল্লাশি চালাল ইডি (ED)। জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে নাদিমুলকে কলকাতায় নিয়ে এসে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর আজ সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।

    বিস্তারিত পড়ুন: Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?

  • 08 Sep 2026 10:08 AM (IST)

    ৩ বার ডাক পড়ল ডেরেকের

    ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ ডেরেককে তলব।

    বেলা ১২ টায় তৃণমূল সাংসদকে ডাকা হয়েছে শেক্সপিয়র সরণি থানায়

    অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিল বোর্ড বা সাইন বোর্ড খুলতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা।

    সেই সময় পুলিশকে বাধার মুখে পড়তে হয়।

    সেই ঘটনায় তলব।

Published On - Sep 08,2026 10:04 AM

Follow Us