AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Highlights Updates: সুমিতকে জেরায় ৩ কুশীলবের নাম, নোটিস দিতে চলেছে CID: সূত্র

| Edited By: | Updated on: Sep 11, 2026 | 11:40 AM
Share

NEWS Highlights Updates: কলকাতার দুই অফিসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে, জমি দুর্নীতি মামলায় আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার তাঁকে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি।

West Bengal NEWS Highlights Updates: সুমিতকে জেরায় ৩ কুশীলবের নাম, নোটিস দিতে চলেছে CID: সূত্র
CIDর জালে সুমিত রায় Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 11 Sep 2026 11:39 AM (IST)

    Sumit Roy: সুমিতকে জেরায় ৩ কুশীলবের নাম

    • জমি দুর্নীতি মামলায় সিআইডি-র জালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়।
    • সুমিতকে জেরায় তদন্তকারীদের হাতে উঠে এসেছে তিনটি নাম। তাঁদের মধ্যে একজন হোটেল মালিক রয়েছেন। রয়েছেন একজন প্রোমোটারও: সূত্র
    • হোটেলের একটি ঘর সবসময় বুক করা থাকত: সূত্র
    • ওই হোটেলের রুমেই যাবতীয় লেনদেন করা হত, কেসডায়েরিতে উল্লেখ
    • ৩ জনকেই সিআইডি নোটিস দিতে চলেছে বলে খবর: সূত্র
  • 11 Sep 2026 10:58 AM (IST)

    Bageswar Baba: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় ধৃত ১

    • ভবানীপুর বাগেশ্বর বাবার ছবি নিয়ে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার এক।
    • গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস।
    • তাঁকে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে ভবানীপুর থানায় পুলিশ।
    • বাগেশ্বর বাবার ছবি পোড়ানো হয়েছে বলে সোচ্চার হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নিদান দিয়েছিলেন তিনি।
    • তারপরেই উপযুক্ত প্রমাণ হাতে পেতেই গ্রেফতার করা হয় কংগ্রেস নেতাকে।।
  • 11 Sep 2026 10:56 AM (IST)

    JU: যাদবপুরের নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত

    যাদবপুরে এবিভিপি ও এসএফআই-এর সংঘর্ষের রেশ গড়িয়েছে অনেক দূর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সামনে গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করা হয়। যোগ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন বিল পেশ করতে গিয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপকদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এবার সেই যাদবপুরের নিয়োগ নিয়ে উঠল সিবিআই তদন্তের দাবি। বৃহস্পতিবার তদন্তের দাবি জানিয়ে উপাচার্যকে চিঠি দিল সঙ্ঘ ঘনিষ্ঠ অধ্যাপক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM)।

    বিস্তারিত পড়ুন: যাদবপুরে নিয়োগ নিয়ে CBI তদন্তের দাবি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের

  • 11 Sep 2026 10:55 AM (IST)

    Bageswar Baba: কী বলছেন বাগেশ্বর বাবা?

    দুর্গাপুজোয় আমিষ বিতর্ক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবার বক্তব্যের পক্ষে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, “তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারতের কথা বলেছেন। তাঁর ঐতিহ্য-সংস্কৃতির কথা তাঁর মতন করে বলেছেন। যাঁর গ্রহণ করার করবেন, যাঁর গ্রহণ করার করবেন না।” তিনি এও বলেন, “তিনি তো কারোর ওপর কিছু চাপিয়ে দিতে চাননি।” এবার মুখ খুললেন খোদ বাগেশ্বর বাবা। তবে দেশের মাটিতে দাঁড়িয়ে নয়। স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে।

    বিস্তারিত পড়ুন: কেন বলেছিলেন? এবার বাংলার বিতর্ক সামলাতে স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা! কী বললেন?

  • 11 Sep 2026 10:54 AM (IST)

    Dumdum: প্রোমোটার থেকে কোটি টাকা তোলাবাজি, ধৃত দমদমের প্রাক্তন চেয়ারম্যান

    • প্রোমোটার থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু সহ তিনজন।
    • গ্রেফতার করল দমদম থানার পুলিশ।
    • দমদমের প্রোমোটার সুজয় মজুমদারের কাছ থেকে কোটি টাকা তোলাবাজি করার অভিযোগ রয়েছে আট জনের বিরুদ্ধে।

কলকাতা: ভিন রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতায় ইডির অভিযান। কলকাতার দুই অফিসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে, জমি দুর্নীতি মামলায় আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার তাঁকে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। সঙ্গে ছিল STF-ও। আজকে রাজ্যের খবর দেখুন এক নজরে।

Published On - Sep 11,2026 10:43 AM

Follow Us