AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shahjahan: শাহজাহান কে? বসিরহাটের এসপি বললেন, ‘আমি তো নতুন’

SP Basirhat: বসিরহাটের এসপি হোসেন মেহেদী রহমান বলেন, 'স্যর আমি সবটা জানি না। আমি নতুন এসেছি।' কমিশন পাল্টা বলে, 'আপনি নতুন এসেছেন। কিন্তু আপনার আগে তো কেউ একজন ছিলেন। তিনি কি এখানে উপস্থিত আছেন? তাঁকেও কেউ বলেননি?'

Sheikh Shahjahan: শাহজাহান কে? বসিরহাটের এসপি বললেন, 'আমি তো নতুন'
সাংবাদিকদের মুখোমুখি এসপি বসিরহাট। ফাইল চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 7:01 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে এদিন রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠক হয়। সেখানেই বসিরহাটের পুলিশ সুপারের কাছে কমিশন জানতে চায়, শেখ শাহজাহান কে? কী করে গোলমাল শুরু হল?

বসিরহাটের এসপি হোসেন মেহেদী রহমান বলেন, ‘স্যর আমি সবটা জানি না। আমি নতুন এসেছি।’ কমিশন পাল্টা বলে, ‘আপনি নতুন এসেছেন। কিন্তু আপনার আগে তো কেউ একজন ছিলেন। তিনি কি এখানে উপস্থিত আছেন? তাঁকেও কেউ বলেননি?’

দু’বার কমিশন এ কথা বলার পরই বসিরহাট জেলার আগের এসপি জবি থমাস উঠে দাঁড়ান (তিনি এখন ইসলামপুরের এসপি)। সূত্রের খবর, সে সময়ে কমিশন বলে, ‘আপনি চুপ করে বসেছিলেন! আপনি একজন আইপিএস, আগে বলেননি কেন?’

জবি থমাস বলেন, ‘আমরা অনেক পদক্ষেপ করেছি।’ কমিশন পাল্টা বলে, ‘পদক্ষেপ করেছেন বলছেন। কী করেছেন? এত কিছু ঘটল কী করে?’ সূত্রের খবর, থমাস এরপর অস্পষ্টভাবে কিছু জবাব দেন। তবে কমিশন তাতে সন্তুষ্ট নয়। কমিশনের ফুল বেঞ্চ এদিন সমস্ত জেলাশাসক, এসপি, পুলিশ কমিশনারদের বলে, এমন শাহজাহান আর কোন কোন জেলায় রয়েছে, তাদের খুঁজে বের করুন। মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য এদের আগে খুঁজে বের করতে হবে।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম