AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue Diet: রাজ্যে হু-হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত, প্লেটলেটের সংখ্যা বাড়াতে কী খাবেন?

Foods for Dengue Patient: ২১ জুলাই শিলিগুড়িতে ন’বছরের শিশুর মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। সোমবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১২১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি ধরা পড়লে প্রাথমিক অবস্থায় বাড়িতে রেখেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

Dengue Diet: রাজ্যে হু-হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত, প্লেটলেটের সংখ্যা বাড়াতে কী খাবেন?
| Updated on: Jul 24, 2024 | 11:44 AM
Share

বর্ষার শুরু থেকেই খেলা দেখাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। ২১ জুলাই শিলিগুড়িতে ন’বছরের শিশুর মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। সোমবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১২১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি ধরা পড়লে প্রাথমিক অবস্থায় বাড়িতে রেখেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। উপসর্গ দেখা দেওয়া মাত্র চিকিৎসা শুরু করা দরকার। প্রাথমিক পর্যায়ে ওষুধ ও ডায়েটের মাধ্যমে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি করা যায় এবং সুস্থ হয়ে যায়। ডেঙ্গিতে আক্রান্ত হলে কী-কী খাবেন, রইল টিপস।

জলের বিকল্প নেই: ডেঙ্গি ধরা পড়লে প্রচুর পরিমাণে জল খান। এই সময় শরীরকে হাইড্রেট রাখা জরুরি। এতে শারীরিক ক্লান্তি ও দুর্বলতাও কাটিয়ে উঠতে পারবেন।

প্রোটিন সমৃদ্ধ খাবার: ডেঙ্গি হলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই সময় দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য পাতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। ডিম, মাছ, মাংস থেকে শুরু করে ডাল, বাদাম সবই খান। এতে প্লেটলেটের সংখ্যাও বাড়বে।

পাকা পেঁপে: অনেকেই হয়তো জানেন, পেঁপে পাতার রস ডেঙ্গির রোগীদের জন্য উপকারী। একইভাবে, পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। পাকা পেঁপের মধ্যে পাপাইন ও কাইমোপাপাইন যৌগ রয়েছে, যা ডেঙ্গির রোগীদের জন্য উপযোগী।

কিউই: পাকা পেঁপের পাশাপাশি কিউই ডেঙ্গির রোগীদের জন্য উপকারী। এই ফলও ডেঙ্গি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। কিউইয়ের মধ্যে কপার, পটাশিয়াম, ভিটামিন ই ও ভিটামিন এ-এর মতো উপাদান রয়েছে। এই ফল রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। পাশাপাশি দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। এছাড়া কিউইতে থাকা ভিটামিন সি দেহে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

বেদানা: প্লেটলেটের সংখ্যা কমে গেলেই বিপদ। তাই এই সময় খাদ্যতালিকা নিয়ে সচেতন থাকা দরকার। রোজের পাতে বেদানা রাখুন। এটি দেহে আয়রনের ঘাটতি মেটাতে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে।

ডাবের জল: ডেঙ্গিতে আক্রান্ত হলে রোজ ডাবের জল পান করুন। এতে থাকা খনিজ পদার্থ ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডাবের জল শরীরকে হাইড্রেটেড রাখে এবং ডেঙ্গি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?