AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Onion: পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল? এই ৫ নিয়ম মানলেই আর কাঁদতে হবে না

Onion Cutting Tips: আসলে পেঁয়াজ কাটলে তা থেকে বেরিয়ে আসে সালফেনিক অ্যাসিড। তা অন্য এনজাইমের সঙ্গে মিশে সারফার গ্যাস তৈরি করেন। তবে মুশকিল আসান কিন্তু হতে পারে ৫ নিয়মেই।

Onion: পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল? এই ৫ নিয়ম মানলেই আর কাঁদতে হবে না
Image Credit: Fuse/Corbis/Getty Images
| Updated on: Sep 22, 2024 | 6:41 PM
Share

রান্না করতে ভালবাসেন, অথচ পেঁয়াজ কাটার নাম শুনলেই গায়ে জ্বর আসে, এমন আছেন অনেকেই। অথচ নিরামিষ পদ না হলে বাঙালির প্রায় সব রান্নাতেই পেঁয়াজের ব্যবহার। বিরিয়ানি, কোর্মা থেকে, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, চাউমিন বা চিকেন স্টেক, চিকেন স্ট্যু যাই বলুন না কেন তাতেই পেঁয়াজের ব্যবহার। অথচ সেই পেঁয়াজ কাটতে গিয়েই চোখ জ্বলে জল বেরিয়ে কান্নাকাটি একাকার ব্যপার। আর এই কারণেই রান্না করতে ভালবাসলেও পেঁয়াজ কাটতে চান না অনেকেই। আসলে পেঁয়াজ কাটলে তা থেকে বেরিয়ে আসে সালফেনিক অ্যাসিড। তা অন্য এনজাইমের সঙ্গে মিশে সারফার গ্যাস তৈরি করেন। তবে মুশকিল আসান কিন্তু হতে পারে ৫ নিয়মেই।

১) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১ ঘণ্টা ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বার করে সেই পেঁয়াজ কাটলে চোখে আর জল আসবে না।

২) পেঁয়াজ কাটার সময়ে যত ধারালো ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি। তাই খুব বেশি এনজাইম বেরোয় না।

৩) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা জলেও ডুবিয়ে রাখতে পারেন। এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে জল আসবে না। তবে পেঁয়াজ এ ক্ষেত্রে অনেক পিচ্ছিল হয়ে যায়। তাই সাবধানে ছুরি ব্যবহার করা উচিত।

৪) মোমবাতি জ্বালিয়ে কিংবা গ্যাসের আঁচের সামনে রেখে পেঁয়াজ কাটুন। এতে আগুনের শিখা পেঁয়াজের সারফার গ্যাস টেনে নেবে।

৫) প্রথমে পেঁয়াজ দু’টুকরো করে কাটা দিকটি ঘুরিয়ে চপিং বোর্ডের উপর রাখুন। কাটা দিকটি উন্মুক্ত থাকলেই সমস্যা হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?