AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chips Packet: চিপসের প্যাকেটে চিপস কম, হাওয়া বেশি কেন থাকে? কারণ জানলে আর হাসবেন না!

Wafers: চিপসের প্যাকেটের ভিতর চিপস দেখে ক্রেতাদের মনে প্রশ্ন জাগে। এর পিছনে রয়েছে বিজ্ঞাপনী কৌশল। প্যাকেট বড় করা হয় কারণ বড় প্যাকেট দেখতে আকর্ষণীয় লাগে ও ক্রেতাদের বেশি পণ্য পাওয়ার ধারণা দিতে পারে।

| Updated on: Nov 27, 2026 | 8:10 PM
Share
এখনকার দিনে বেশিরভাগ চিপসের প্যাকেট খুললেই ঠকতে হয় কারণ ভিতরে চিপস কম, হাওয়া বেশি। অনেকেই ভাবেন, কম চিপস দিয়ে কাস্টমারকে ঠকানোর একটি কৌশল এটি। কিন্তু না, এর পিছনে রয়েছে বিজ্ঞান ও সুরক্ষার বিশেষ মেলবন্ধন। (Credit - AI TOOL)

1 / 7
চিপসের প্যাকেটের ভিতর যে বাতাস থাকে, তা সাধারণ হাওয়া নয়, নাইট্রোজেন গ্যাস। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, যা খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না ফলে চিপসের গুণমান ঠিক থাকে। (Credit - AI TOOL)

2 / 7
নাইট্রোজেন গ্যাস কেন দেওয়া হয়? কারণ নাইট্রোজেন গ্যাস চিপসকে দীর্ঘসময় মুচমুচে ও সতেজ রাখতে সাহায্য করে। প্যাকেটের ভিতরের অক্সিজেনের পরিমাণ কমিয়ে খাদ্যের জারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখে। ফলে চিপসের স্বাদ, গন্ধ ও গুণমান দীর্ঘদিন ভাল থাকে। (Credit - AI TOOL)

3 / 7
চিপস অত্যন্ত হালকা ও ভঙ্গুর খাদ্য। কারখানা থেকে দোকানে পৌঁছনোর পথে প্যাকেট ধাক্কা খেতে পারে। ভিতরে থাকা নাইট্রোজেন গ্যাস কুশনের মতো কাজ করে। ফলে পরিবহনের সময় চিপস ভেঙে যাওয়ার আশঙ্কা কমে। (Credit - AI TOOL)

4 / 7
চিপসের প্যাকেটের ভিতর চিপস দেখে ক্রেতাদের মনে প্রশ্ন জাগে। এর পিছনে রয়েছে বিজ্ঞাপনী কৌশল। প্যাকেট বড় করা হয় কারণ বড় প্যাকেট দেখতে আকর্ষণীয় লাগে ও ক্রেতাদের বেশি পণ্য পাওয়ার ধারণা দিতে পারে। পাশাপাশি যন্ত্রে প্যাকেজিংয়ের ক্ষেত্রেও প্যাকেটের আকার গুরুত্বপূর্ণ। (Credit - AI TOOL)

5 / 7
খাদ্যশিল্পে প্যাকেটের ভিতরে ফাঁকা জায়গা রাখার এই পদ্ধতিকে বলে স্ল্যাক ফিলিং। লেজ, হলদিরামস বা বালাজি ওয়েফারসের মতো বড় স্ন্যাক্স প্রস্তুতকারী সংস্থাও এই ধরণের প্যাকেজিং ব্যবহার করে। তবে পণ্যের পরিমাণ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। (Credit - AI TOOL)

6 / 7
ভারতের খাদ্যপণ্যের প্যাকেজিং ও লেবেলিং নিয়ন্ত্রণ করে। প্যাকেটে ফাঁকা জায়গা থাকলেই তা প্রতারণা নয়। তবে ক্রেতাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্যাকেজিং করা বৈধ নয়। তাই চিপস কেনার সময় প্যাকেটের আকার না দেখে গায়ে লেখা নিট ওজন দেখুন। (Credit - AI TOOL)

7 / 7
Follow Us