
২০০০ সালে কেরালার ইডাপ্পলে জন্ম দেবদত্ত পাড়িক্কালের। তাঁর যখন ১১ বছর বয়স তখন পাড়িক্কাল পরিবার চলে আসে বেঙ্গালুরুতে। কর্নাটক ইনস্টিটিউট অব ক্রিকেট সংস্থার অধীনে শুরু হয় দেবদত্তের ক্রিকেট জীবন।(ছবি: টুইটার)

দেবদত্তের আদর্শ রাহুল দ্রাবিড়। সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হয়েছিলেন কারণ ওই স্কুলেরই প্রাক্তনী দ্য ওয়াল।(ছবি: টুইটার)

২০১৭ সালে কেরিয়ারে প্রথম ব্রেক থ্রু পান পাড়িক্কাল। কর্নাটক প্রিমিয়র লিগে বেলারি টাস্কার্সের হয়ে খেলা শুরু করেন। সেই সংস্করণে এমার্জিং প্লেয়ারের খেতাব জেতেন।(ছবি: টুইটার)

২০১৯-২০ মরসুমে কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে চমকে দেন তরুণ ব্যাটার। সবরকম ফরম্যাটে তাঁর সংগ্রহিত রান ছিল ১৮৩৮।(ছবি: টুইটার)

২০১৯ আইপিএল অকশনে পাড়িক্কালকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে অপেক্ষা করতে হয় একটি বছর। ২০২০ সালের সংস্করণে ১৫টি ম্যাচে বাঁ হাতি ব্যাটারের সংগ্রহে ছিল ৪৭৩ রান।(ছবি: টুইটার)