AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Side effects of kitchen spices: সাবধান! রোজের রান্নায় ব্যবহৃত এই মশলাই ডেকে আনতে পারে ভয়ঙ্কর অসুখ

Indian spices side effects: হেঁশেলের মশলার গুণাগুণ এবং অপকারিতা দুই-ই রয়েছে। বদহজম কিংবা গ্যাস-অম্বল কমাতে আমরা প্রায়ই রান্নাঘরের নানা উপাদান ব্যবহার করি। তবে পরিমাপের সামান্য ভুলে এই মহৌষধি মশলাগুলিই কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে।

| Updated on: Jul 06, 2026 | 1:03 PM
Share
রান্নাঘরের মশলা ছাড়া ভারতীয় হেঁশেল ভাবাই যায় না। বদহজম কিংবা সর্দি-কাশি কমাতে আদার জুড়ি মেলা ভার, কারণ এর জিঞ্জেরল উপাদান পেশির ব্যথা ও প্রদাহ কমায়। তবে দিনে ৬ গ্রামের বেশি আদা খেলে বুকজ্বালা, পেটখারাপ ও রক্ত পাতলা হওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। Gemini Ai

1 / 8
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকচর্চায় হলুদের কারকিউমিন এক দারুণ মহৌষধি হিসেবে কাজ করে। ক্যানসার প্রতিরোধ থেকে শুরু করে লিভারের সুরক্ষায় এই মশলা একাই একশো। কিন্তু দিনে ৩ গ্রামের বেশি হলুদ বা কারকিউমিন-যুক্ত পানীয় খেলে গ্যাস, ডায়েরিয়া কিংবা কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। Gemini Ai

2 / 8
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে লবঙ্গ ও দার চিনি ভীষণ উপকারী উপাদান। কিন্তু দিনে ২-৪টির বেশি লবঙ্গ খেলে হাইপোগ্লাইসেমিয়া বা শর্করার মাত্রা আচমকা কমে গিয়ে প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে। অন্য দিকে, অতিরিক্ত দারচিনি খেলে মুখ ও ঠোঁটে ঘা এবং কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে। Gemini Ai

3 / 8
অনিদ্রার সমস্যা দূর করতে এবং শরীরের বাড়তি ওজন বশে রাখতে সামান্য জায়ফল ম্যাজিকের মতো কাজ করে। এটি মানসিক চাপ দূর করার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস বা অস্থিসন্ধির তীব্র যন্ত্রণা কমাতেও সাহায্য করে। তবে পরিমাণের চেয়ে বেশি, অর্থাৎ দিনে ১-২ মিলিগ্রামের বেশি জায়ফল খেলে মাথা ঘোরা বা খিঁচুনির মতো সমস্যা হতে পারে। Gemini Ai

4 / 8
রান্না ফোড়নে ব্যবহৃত তেজপাতা শরীরের প্রোটিন ভাঙতে এবং হজমপ্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে লিভার ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তবে পরিমাণের চেয়ে অতিরিক্ত তেজপাতা খেলে তীব্র বদহজম কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। Gemini Ai

5 / 8
গোলমরিচে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এর বিশেষ উপাদান ফ্যাট ভেঙে শরীরের মেদ কমাতে এবং সর্দি-কাশি দূর করতে দারুণ কার্যকর। তবে এটি বেশি মাত্রায় খেলে পেটে তীব্র অস্বস্তি, বমি ভাব এবং কিছু ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। Gemini Ai

6 / 8
রসুনের শক্তিশালী উপাদান 'অ্যালিসিন' রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তবে অতিরিক্ত রসুন খেলে অ্যাসিড রিফ্লাক্স বা তীব্র অম্বলের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন বা নিম্ন রক্তচাপে ভুগছেন, তাঁদের রসুন খাওয়ার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন। Gemini Ai

7 / 8
পেটের সমস্যা কমাতে এবং পেট ঠান্ডা রাখতে পরিমিত পরিমাণে মৌরি বা মৌরি ভেজানো জল অত্যন্ত নিরাপদ ও উপকারী। তবে মাত্রাতিরিক্ত মৌরি বা এর ঘনীভূত তেল ব্যবহার করলে বমি ভাব ও পেটখারাপের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে জরায়ুর স্বাস্থ্যরক্ষার কথা ভেবে অন্তঃসত্ত্বা মহিলাদের বেশি মৌরি খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা। Gemini Ai

8 / 8
Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?

তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?

ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?

সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া

অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট

আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ

দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন

তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED

ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ

সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?