
শীতকালে খুব সাধারণ সমস্যা হল এই পা ফাটার সমস্যা। আমরা যতটা মুখের যত্ন নিই, হাতের যত্ন নিই পায়ের অতটাও যত্ন নেওয়া হয় না। সারাদিন যাবতীয় পরিশ্রম হয় এই পায়ের উপরেই। ধুলো, বালিতে চামড়া শুকিয়ে যায়, রুক্ষ্ম হয়ে যায়

এছাড়াও সকলে যে ঢাকা জুতো পরেন তাও একেবারে নয়। আর শীতে দূষণ, ধুলো এমনিই বাড়ে। এতে পা অনেক বেশি কালো হয়ে যায়। চামড়াতে ট্যান পড়ে। কালো পা দেখতে মোটেই ভাল লাগে না

পায়ের চামড়া খসখস করলে, চামড়া উঠলে কালো থাকলে নিজেরই অস্বস্তি হয়। অন্যের বিছানায় ওঠা যায় না। এমনকী ঘুমও হয় না। ফাটা চামড়া পা ব্যথার অন্যতম কারণও

আর তাই শীতে রোজ পায়ের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে গরম জলে পা ভাল করে ধুয়ে নিন। সাবান দিয়ে ঘষে ঘষে ধোবেন। এতে ধুলো কম জমবে আর পা ফেটেও যাবে না

এর সঙ্গে রইল ঘরোয়া কিছু টিপস। এই টিপস মানলে পা আর ফাটবে না। সুন্দর, নরম থাকবে। একটা বাটিতে ২ চামচ নারকেল তেল আর গুঁড়ো করা এক চামচ চিনি দিন। এবার এতে এক চামচ মধু দিন

ভাল করে মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। এমনকী বগলের কালো দাগ তুলতেও সাহায্য করে। এই মিশ্রণে এক চামচ কফি দিন। এক চামচ হলুদ মেশান

ভাল করে তা গোড়ালি, পায়ে লাগিয়ে নিতে হবে। ১৫ মিনিট তা পায়ে লাগিয়ে রাখতে হবে। এরপর ইষদুষ্ণ জলে পা ভাল করে ধুতে হবে

এবার পা ভাল করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরে নিতে হবে। পরের দিন সকালে উঠে দেখবেন পা একেবারে নরম হয়ে গিয়েছে