
মটন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাঙালি আর মটনের মধ্যে এক সুন্দর ভালোবাসার সম্পর্ক রয়েছে। (ছবি:Pinterest)

মটনের ঝাল, ঝোল তো রয়েছেই, পাশাপাশি আরও ভিন্ন স্বাদের রকমারি পদ খেতে পছন্দ করেন তাঁরা। আর এই তালিকায় রয়েছে মটনের কালা ভুনা। (ছবি:Pinterest)

রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে এই পদ। চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন। আর কথা না বাড়িয়ে ঝটপট জেনে নিন রেসিপি। (ছবি:Pinterest)

সবার আগে জেনে নিতে হবে এই পদ বানাতে কী-কী লাগবে। মটন কিমা, পেঁয়াজ, টি-ব্যাগ,আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, তেল ও তেজপাতা। (ছবি:Pinterest)

প্রথমে প্রেসার কুকারে মটনটা সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় জলে তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা ও টিব্যাগ দেবেন। তাতে দারুণ রঙ আসবে। (ছবি:Pinterest)

এ বার কড়াইয়ে তেল দিন। তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে কষান। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, পরিমাণমতো নুন দিতে ভুলবেন না। (ছবি:Pinterest)

ভালো করে মশলা কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। তারপর সেদ্ধ করা মটনটা দিতে হবে। (ছবি:Pinterest)

মনে রাখবেন জল ছেঁকে তবেই মশলায় মটন যোগ করবেন। এ বার ঘড়ি ধরে কষাতে থাকুন। মাথায় রাখতে হবে মটন যত কষবে ততই স্বাদ বাড়বে ও রঙ আসবে। মাংস কষানো হয়ে গেলেই তৈরি মটন কালা ভুনা। (ছবি:Pinterest)