
প্রচণ্ড গরমে ঠান্ডা পানীয় আর আইসক্রিম ছাড়া যেন কিছুই খেতে ভাল লাগে না। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন স্পেশাল আইসক্রিম
চকোলেট আইসক্রিম, ভ্যানিলা, টু-ইন-ওয়ান, বাটার স্ক্রচ আইসক্রিম তো কম-বেশি সকলেই খেয়েছেন। এবার চেখে দেখুন বানানা আইসক্রিম। এটা বাড়িতেই বানাতে পারেন
আমের আইসক্রিম বানাতে লাগবে কাঁচা আম, দুধ, গুঁড়ো দুধ, জল, কনডেনসড মিল্ক আধা কাপ, চিনি, খাওয়ার সবুজ রং কয়েক ফোঁটা, কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম এবং ক্রিম
প্রথমে কাঁচা আম ছোট-ছোট করে টুকরো করে নিন। তারপর সেই টুকরো করা আম অল্প জলে সেদ্ধ করে নিন
অন্তত ২টি পাকা আম নিলে ৩ টেবিল চামচ মিল্ক পাউডার, হুইপিং ক্রিম আধা কাপ এবং আইসিং সুগার ৩ টেবিল চামচ নিতে হবে
এবার একটি এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটি ঢেলে চাপা দিন। কন্টেনারটি ডিপ ফ্রিজে অন্তত ৬-৭ঘণ্টা রেখে দিন
কলা দিয়ে চকোলেট আইসক্রিম বানাতে লাগবে পাকা কলার টুকরো, কোকো পাউডার, চিনি, হেভি চকোলেট ক্রিম এবং সামান্য নুন। ২টি আইসক্রিম বানাতে অন্তত ৫টি কলা লাগবে। তার সঙ্গে কোকো পাউডার ও ক্রিম আধা কাপ নিন
চকোলেট ক্রিম দিয়ে অনেকেই বাড়িতে আইসক্রিম বানান। এবার কলা দিয়ে বাড়িতে বানিয়ে নিন জিভে জল আনা আইসক্রিম