Summer Special Fruit Juice: বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সামার স্পেশাল ফ্রুট জুস

Water melon juice: গরমের সময়ে শরীর আর্দ্র রাখতে খুব উপকারী তরমুজ। স্বাভাবিকভাবেই রোদ থেকে বাড়িতে আসার পর এক গ্লাস তরমুজের শরবৎ পেলে চাঙ্গা হয়ে উঠবে মন ও শরীর। তরমুজের শরবৎ বানানো খুব সহজ। এর জন্য লাগবে কাটা তরমুজ, বরফ কুচি, বিট নুন, সামান্য গন্ধ লেবুর রস, পরিমাণ মতো চিনি, এবং কয়েকটি পুদিনা পাতা।

|

Mar 07, 2024 | 12:14 AM

1 / 8
বসন্তেই যেন গরমের আভাস। বেলা বাড়তে না বাড়তেই রোদের তাপ ও ঘামে নাভিশ্বাস উঠছে। এই সময়ে শরীর ও মন ঠান্ডা করতে পারে একমাত্র শরবৎ

বসন্তেই যেন গরমের আভাস। বেলা বাড়তে না বাড়তেই রোদের তাপ ও ঘামে নাভিশ্বাস উঠছে। এই সময়ে শরীর ও মন ঠান্ডা করতে পারে একমাত্র শরবৎ

2 / 8

গরমের সময়ে শরীর আর্দ্র রাখতে খুব উপকারী তরমুজ। স্বাভাবিকভাবেই রোদ থেকে বাড়িতে আসার পর এক গ্লাস তরমুজের শরবৎ পেলে চাঙ্গা হয়ে উঠবে মন ও শরীর

3 / 8

তরমুজের শরবৎ বানানো খুব সহজ। এর জন্য লাগবে কাটা তরমুজ, বরফ কুচি, বিট নুন, সামান্য গন্ধ লেবুর রস, পরিমাণমতো চিনি, এবং কয়েকটি পুদিনা পাতা

4 / 8

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে বীজগুলি ফেলে দিন। এবার ছোট ছোট টুকরো করে তরমুজটি কেটে নিন

5 / 8

তরমুজের টুকরোগুলি এবার ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। যেন মুখে কোনও টুকরো না লাগে

6 / 8

এবার ব্লেন্ড করা তরমুজে সামান্য বিট নুন এবং চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। শরবৎ যতটা মিষ্টি খাবেন সেই মতো চিনি মেশান

7 / 8

এবার বিট নুন এবং চিনি দেওয়া তরমুজের মিশ্রণে সামান্য গন্ধ লেবুর রস দিয়ে মিশিয়ে ছেঁকে নিন। ব্যস, তরমুজের শরবৎ তৈরি

8 / 8

এবার একটি গ্লাসে তরমুজের শরবৎ ঢেলে বরফ কুচি দিন। সুগন্ধির জন্য শরবতের গ্লাসে উপর থেকে কয়েকটি পুদিনার পাতা দিন। এবার সেটা পরিবেশন করুন

Loading...
Unable to load recommendations.
Follow Us