AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder: আপনার বাড়িতে সিলিন্ডার ডেলিভারি করার জন্য কি ৫০ টাকা নিতে পারে এজেন্টরা?

LPG Cylinder Delivery:  গ্যাস এজেন্সির ওয়্যার হাউস থেকে ৫ কিলোমিটারের মধ্যে ডেলিভারির জন্য কোনও ট্রান্সপোর্ট বা পরিবহন খরচ লাগে না। কিছু ক্ষেত্রে ৫ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে ডেলিভারির জন্য ২০ টাকা ডেলিভারি চার্জ রয়েছে। তবে এই খরচ গ্যাসের বিলেই লেখা থাকে। 

| Updated on: Sep 10, 2026 | 3:34 PM
Share
এলপিজি সিলিন্ডার বুকিং করার পর তিন-চার দিনেই বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়ে যায়। তবে অনেক সময়ই দেখা যায় যে সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি বয় বা এজেন্টরা অতিরিক্ত চার্জ নেয়। কমপক্ষে ৩০ থেকে ৫০ টাকা দাবি করে তারা।  

1 / 7
যদি কোনও গ্রাহক টাকা দিতে অস্বীকার করেন, তাহলে তাদের সঙ্গে তর্কাতর্কিও শুরু করে দেয় ডেলিভারি এজেন্টরা। জোর করে বাধ্য করে অতিরিক্ত টাকা দিতে। তবে আসল নিয়ম কী জানেন? ডেলিভারি এজেন্টরা সত্যি কি অতিরিক্ত টাকা দাবি করতে পারে?

2 / 7
ডেলিভারি এজেন্টদের এইভাবে টাকা দাবি করা নিয়ম বিরুদ্ধ। ডেলিভারি এজেন্টরা বাড়িতে গ্যাস ডেলিভার করার জন্য গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতে পারেন না। গ্রাহকরাও এই টাকা দিতে বাধ্য নন। 

3 / 7
 গ্যাস এজেন্সির ওয়্যার হাউস থেকে ৫ কিলোমিটারের মধ্যে ডেলিভারির জন্য কোনও ট্রান্সপোর্ট বা পরিবহন খরচ লাগে না। কিছু ক্ষেত্রে ৫ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে ডেলিভারির জন্য ২০ টাকা ডেলিভারি চার্জ রয়েছে। তবে এই খরচ গ্যাসের বিলেই লেখা থাকে। 

4 / 7
যদি ডেলিভারি বয় অতিরিক্ত টাকা চায়, তাহলে গ্রাহকরা সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটর বা তেল কোম্পানিতেই অভিযোগ করতে পারেন। প্রথমে গ্যাস এজেন্সিতে অভিযোগ করা উচিত। সেখানে সাড়া না পেলে, তেল কোম্পানিগুলির হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ করতে পারেন।

5 / 7
ইন্ডেন গ্যাসের গ্রাহকরা 7718955555 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। ভারত গ্যাসের উপভোক্তারা 1800224344 নম্বরে এবং এইচপি গ্যাস সংযোগ যাদের আছে, তারা 9222201122 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

6 / 7
এছাড়া যেকোনও গ্রাহক 18002333555 নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন। এক্স হ্যান্ডেল বা ফেসবুকে আপনার অভিযোগ পোস্ট করতে পারেন এবং ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ MoPNG ই-সেবা-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট @MoPNG_eSeva-কে ট্যাগ করতে পারেন। 

7 / 7
Follow Us