
২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই দেশের সবথেকে ধনী শিল্পপতি, মুকেশ অম্বানির মুম্বইয়ের বাড়ি 'আন্টিলিয়া', রামময় হয়ে উঠল।
রামকে স্বাগত জানাতে, বর্তমানে অ্যান্টিলিয়ায় যেন অকাল দীপাবলির নেমে এসেছে। আলো ঝলমলে অ্যান্টিলিয়ার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাম ভক্তরা একযোগে তার প্রশংসা করছেন।
ছবিগুলিতে, দেখা যাচ্ছে গেরুয়া রঙের আলোয় সেজে উঠেছে মুকেশ অম্বানির বাড়ি। তার উপর রয়েছে জ্বলন্ত প্রদীপের ছবি। এছাড়া সারা বাড়ির দেওয়াল জুড়ে আলোকসজ্জায় রয়েছে 'জয় শ্রী রাম' লেখা।
বাড়ির বাইরে, গাছে গাছেও রাম নামের পতাকা লাগিয়েছেন মুকেশ অম্বানি। বললে ভুল হবে না, রামের মর্যাদা রাখতে কোনও প্রচেষ্টাই বাদ রাখেননি রিলায়েন্স চেয়ারপার্সন।
অনেকে বলছেন, 'রামময়' মুকেশ অম্বানির বাড়ির এই অপরূপ দৃশ্য, আজ দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু ভবন, বুর্জ খলিফাকেও পিছনে ফেলেছে।
তাঁর এই রাম ভক্তির সঙ্গে একাত্ম বোধ করছেন দেশের অন্যান্য রামভক্তরা। মুকেশ অম্বানির এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। আসলে, রামভক্তিতে আজ মিশে গিয়েছে দেশের সবথেকে ধনী ব্যক্তি থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষরা।
রামভক্তদের মন জয় করার পর, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানেও যোগ দেবেন মুকেশ অম্বানি।
রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কেন্দ্রীয় সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। মুকেশ অম্বানিও পিছিয়ে নেই। তিনিও তাঁর সংস্থার কর্মীদের ছুটি দিয়েছেন। অর্ধদিবস নয়, পুরোদিনই।