
সীমিত ওভারের ফর্ম্যাটের নেতা রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে ছবি পোস্ট করে সূর্যকুমার লেখেন, "সেরাদের সঙ্গে উড়ান ভরছি।" (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)

অন্যদিকে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আমার রিল পার্টনারের সঙ্গে আমদাবাদ যাচ্ছি।" (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

ভারতের ফিল্ডিং কোচ টিকে দিলীপের সঙ্গে ইন্সটা স্টোরিতে একটি ছবি দিয়ে, ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজ (Mohammad Siraj) লেখেন, "অফ টু আমদাবাদ।" (ছবি-মহম্মদ সিরাজ ইন্সটা স্টোরি)

প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) শুভেচ্ছা জানিয়ে, ছবি পোস্ট করেছেন ১০ বছর বয়সী অ্যাথলিট পুজা বিষ্ণোই। (ছবি-পুজা বিষ্ণোই টুইটার)