Virat Kohli-Anushka Sharma: দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণের সেলিব্রেশনে মাতলেন বিরাট-অনুষ্কা, দেখুন ছবি

New Year 2022: প্রোটিয়া সফরে বর্তমানে ব্যস্ত ভারতীয় দল। পরিবারের সঙ্গেই রয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। নতুন বছরকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদেরকেও এক ফ্রেমে বন্দি হতে দেখা গিয়েছে। বায়ো বাবলে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। তাই হোটেলের মধ্যেই বর্ষবরণে মাতলেন দ্রাবিড়-কোহলি-পূজারারা। দেখে নিন সেই ছবি...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 01, 2022 | 1:10 PM

1 / 4
 নিউ ইয়ার লেখা কেকের পাশে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কোহলিপত্নী। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

নিউ ইয়ার লেখা কেকের পাশে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কোহলিপত্নী। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

2 / 4

বিরাটের শেয়ার করা আর এক ছবিতে দেখা গিয়েছে, কোচ দ্রাবিড় থেকে ক্যাপ্টেন কোহলি সক্কলে মাটিতে বসে হাসিমুখে পোজ দিয়েছেন। ক্রিকেটাররা ছাড়াও সাপোর্ট স্টাফরাও মাতলেন বর্ষবরণের পার্টিতে।(ছবি-বিরাট কোহলি টুইটার)

3 / 4

টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় বায়ো বাবলে টিম হোটেলে রয়েছেন। সকলের হাসি মুখ দেখেই স্পষ্ট বর্ষবরণের পার্টি বেশ উপভোগ করলেন ক্রিকেটাররা।(ছবি-বিরাট কোহলি টুইটার)

4 / 4

স্ত্রী অনুষ্কার সঙ্গে এই মিস্টি ছবি পোস্ট করেছেন বিরাট। তাঁদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় তাঁদের এক মাত্র মেয়ে ভামিকাও রয়েছে। কিন্তু বরাবরের মতো তার কোনও ছবি শেয়ার করেননি ভিকে। (ছবি-বিরাট কোহলি টুইটার)

Loading...
Unable to load recommendations.
Follow Us