AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeans have metal buttons: জিন্সের প্যান্টের পকেটে এই ধাতব বোতাম না থাকলেই বিপদ! কেন জানেন?

History of denim rivets: জিন্সের পকেটে ছোট ধাতব বোতাম বা রিভেট থাকার আসল কারণ কি শুধুই স্টাইল, নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞান? বাইরে থেকে দেখে এগুলোকে সাধারণ ডিজাইন মনে হলেও আদতেও তা নয়।

| Updated on: Aug 02, 2026 | 3:54 PM
Share
জিন্সের পকেটের কোণায় থাকা ছোট ছোট ধাতব বোতামগুলোকে বলা হয় ‘রিভেট’। বাইরে থেকে দেখে এগুলোকে সাধারণ ডিজাইন মনে হলেও আদতেও তা নয়। প্রায় দেড়শো বছর আগে পকেটে ভারী জিনিস রাখলে কাপড় যাতে সেলাইয়ের জায়গায় ছিঁড়ে না যায়, সেই জন্যই এই বোতামগুলো লাগানো শুরু হয়। Getty Images

1 / 8
গল্পটা ১৮৭০ সালের। এক কাঠুরের প্যান্ট বারবার ছিঁড়ে যাচ্ছিল বলে তাঁর স্ত্রী জ্যাকব ডেভিস নামের এক দর্জির কাছে যান। কাঠুরের প্যান্ট মজবুত করতে জ্যাকব বুদ্ধি করে পকেটের যে কোণায় বেশি টান পড়ে, সেখানে ধাতব পিন বসিয়ে দেন। এই টেকনিক কাজ করায় পরে খনি শ্রমিকদের প্যান্টেও এই বোতাম লাগানো শুরু হয়। Getty Images

2 / 8
জ্যাকব ডেভিস একা এই ব্যবসা বড় করতে পারছিলেন না, তাই তিনি কাপড় ব্যবসায়ী লেভি স্ট্রসের সঙ্গে হাত মেলান। দুজন মিলে ১৮৭৩ সালের ২০ মে এই বিশেষ প্যান্টের সরকারি অধিকার বা প্যাটেন্ট পেয়ে যান। আর এভাবেই পৃথিবীতে জন্ম নেয় বিশ্বখ্যাত পোশাকের ব্র্যান্ড ‘লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি’। Getty Images

3 / 8
শুরুর দিকে শুধু কঠিন পরিশ্রম করা মানুষদের প্যান্টেই এই ধাতব বোতাম দেওয়া হতো, যাতে প্যান্ট দীর্ঘদিন টেকে। তবে সময়ের সাথে সাথে এই কাজের জিনিসটাই হয়ে ওঠে জিন্সের মূল ফ্যাশন। বর্তমানে ছোট-বড় সব ব্র্যান্ডের জিন্সেই পকেটের জোর বাড়াতে এবং স্টাইল ধরে রাখতে এই বোতাম ব্যবহার করা হয়। Getty Images

4 / 8
পকেটে ভারী মোবাইল, মানিব্যাগ কিংবা চাবি রাখলে কাপড়ের ওপর যে চাপ পড়ে, তা এই ধাতব বোতামগুলো নিজে সামলে নেয়। এর ফলে পকেটের মূল সেলাইয়ের ওপর সোজা চাপ পড়ে না এবং কাপড় ছিঁড়ে যায় না। পকেট খালি করার পরও কাপড়ের আকার একই রকম টানটান থাকে। Getty Images

5 / 8
আগে প্যান্টের জিপারের একদম নিচেও একটা ছোট ধাতব বোতাম থাকত। কিন্তু খনির শ্রমিকেরা যখন রাতের বেলা ক্যাম্পফায়ারের আগুনে হাত-পা পোহাতে বসতেন, তখন ওই বোতামটি আগুনে গরম হয়ে অস্বস্তি তৈরি করত। শ্রমিকদের এই কষ্টের কথা ভেবে ১৯৩৭ সালে প্যান্টের ওই বোতামটি তুলে দেওয়া হয়। Getty Images

6 / 8
একইভাবে পেছনের পকেটের বোতামগুলো কাঠের চেয়ার বা গাড়ির লেদার সিটে আঁচড় ফেলে নষ্ট করে দিত। তাই ১৯৩৭ সাল থেকে সেগুলো কাপড়ের নিচে ঢুকিয়ে সেলাই করা হয় এবং পরে সেগুলোর বদলে শক্ত সুতোর সেলাই দেওয়া হয়। তবে পেছনের বোতাম উঠলেও সামনের পকেটের ধাতব বোতামগুলো আজও আগের মতোই থেকে গিয়েছে। Getty Images

7 / 8
তাই পরের বার জিন্স পরার সময় মনে রাখবেন, পকেটের এই বোতামগুলো শুধু দেখানোর জন্য নয়। এই সাধারণ মেটাল বোতামগুলো না থাকলে জিন্স এত শক্ত আর টেকসই হতই না! Getty Images

8 / 8
Follow Us