AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA Asean Cup 2026: ব্রাজিল ম্যাচের জন্য নাম প্রত্যাহার, ভারতের বদলে আসিয়ান কাপে বাংলাদেশ!

Bangladesh Football Team: আসিয়ান কাপ না খেললেও এই আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগাতে চায় ভারত। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি আরও দুটি ম্যাচ খেলবে ভারত। শোনা গিয়েছে, খুব সম্ভবত কেপ ভার্দেকে ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানাতে পারে ভারত। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভারত তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে।

FIFA Asean Cup 2026: ব্রাজিল ম্যাচের জন্য নাম প্রত্যাহার, ভারতের বদলে আসিয়ান কাপে বাংলাদেশ!
বাংলাদেশ জাতীয় ফুটবল দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 6:17 PM
Share

ঢাকা : ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচকে প্রাধান্য দিয়ে আসন্ন FIFA ASEAN CUP থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। এই সময়েই আসিয়ান কাপ আয়োজন হওয়ার ফলে সেখানে খেলতে যাবে না ভারত। ফলে এবার ভারতের বদলে আসিয়ান কাপ খেলার সুযোগ পেল বাংলাদেশ ফুটবল দল। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার আমন্ত্রণে সাড়া দিয়েছে।

FIFA ASEAN CUP-এ প্রিমিয়ার ডিভিশনে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলিকে দুটি গ্ৰুপে ভাগ করা হবে। প্রতিযোগিতাটি ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা। মূল সূচি অনুযায়ী, গ্ৰুপ এ-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে ছিল ভারত। ভারতের নাম প্রত্যাহারের পরেই বাংলাদেশকে আমন্ত্রণ পাঠানো হয়। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আমন্ত্রণ গ্রহণ করে। এই সিদ্ধান্তের ফলে এশিয়ার শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলার একটি সুযোগ পাবে ভারত। প্রথমে আসিয়ান কাপে ভারতকে আমন্ত্রণ জানানো হলেও ব্রাজিল ম্যাচের জন্য সংঘাত তৈরি হয়। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে একটি দল সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারে। ফলে, দুই প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। এরপরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

FIFA ASEAN CUP-এ না খেলার জন্য ভারতকে আর্থিক জরিমানা করা হতে পারে। নিয়মের 5.2 নং ধারা অনুযায়ী, কোনও সদস্য সংস্থা নিজেদের প্রথম ম্যাচের অন্তত ৩০ দিন আগে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে ন্যূনতম ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় ১৮ লক্ষ টাকার কাছাকাছি। তবে AIFF আশা করছে, তাদের এই জরিমানা দিতে হবে না।

তবে আসিয়ান কাপ না খেললেও এই আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগাতে চায় ভারত। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি আরও দুটি ম্যাচ খেলবে ভারত। শোনা গিয়েছে, খুব সম্ভবত ২০২৬ বিশ্বকাপ খেলা একটি দলকে ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানাতে পারে ভারত। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভারত তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে। নতুন কোচ খালিদ জামিলের জন্যও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার বিশেষ সুযোগ পাবে। তবে বাংলাদেশের আসিয়ান কাপে খেলা তাদের জন্য এক বড় সুযোগ বলে মনে করছেন সমর্থকরা।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে