AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026: বদলাচ্ছে আইপিএলের সময়? গরমে খেলোয়াড়দের স্বস্তি দিতে বড় ভাবনা বোর্ডের!

Indian Premier League: এই মুহূর্তে আইপিএল খেলে মোট ১০ দল। ২০২২ সালে যোগ হয়েছে দুই নতুন দল, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়েন্টস। মোট ম্যাচ সংখ্যা ৭৪। এই ৭৪ ম্যাচ খেলা হয় দুই মাস জুড়ে। তবে আইপিএল পিছোনোর জন্য আইসিসি ও সম্প্রচারকারী চ্যানেলের অনুমতি লাগবে।

IPL 2026: বদলাচ্ছে আইপিএলের সময়? গরমে খেলোয়াড়দের স্বস্তি দিতে বড় ভাবনা বোর্ডের!
মার্চ থেকে মে মাসে হওয়া আইপিএল পিছিয়ে যেতে পারে, এমনই খবর বোর্ড সূত্রে। Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 27, 2026 | 12:00 PM
Share

কলকাতা : চলছে আইপিএল (IPL 2026)। গতকালই হয়ে গেল প্রথম কোয়ালিফায়ার (Qualifier 1)। গুজরাটকে (Gujrat Titans) ৯৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আরসিবি (RCB)। আজ খেলা এলিমিনেটরের (Eliminator)। মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ (SRH) ও রাজস্থান (RR)। তবে খবর শোনা গিয়েছে, আইপিএল এবার থেকে পিছিয়ে যেতে পারে। বহু বছর ধরে বছরের প্রথমার্ধে শুরু হয় আইপিএল। এবার খুব সম্ভবত, আইপিএলের সময় পিছিয়ে দুর্গাপুজোর সময় হতে পারে। এমনটা জানাচ্ছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। যদিও এখনও অনুমতি আসেনি।

বরাবরই মার্চ থেকে মে – দেড়মাস হয় আইপিএল। তবে ২০২০ ও ২০২১ সালে কোভিডকালে সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল আইপিএল। খুব সম্ভবত ওই সময়েই এবার থেকে আয়োজন করা হতে পারে আইপিএল। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে, প্রবল গরম ও ক্রিকেটারদের অত্যধিক ক্লান্তির কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ। যদিও, এই সময় পিছিয়ে যাওয়ার জন্য কোনও চাপ নেই। কিন্তু, আইপিএল পিছোনোর জন্য আইসিসি ও সম্প্রচারকারী চ্যানেলের অনুমতি লাগবে। আইপিএল কর্তৃপক্ষ ভাবছে, যদি এই সময়ে আইপিএল আয়োজন করা হয়, তাহলে অনেক বেশি সংখ্যক দর্শক মাঠে আসবে। কারণ, এই সময় গোটা দেশেই দুর্গাপুজো, দিওয়ালি, দশেরা পালিত হয়।

ধুমল জানিয়েছেন,”এই টুর্নামেন্ট আদৌ পিছিয়ে দেওয়া যায় কিনা, তাই নিয়ে আমাদের ব্রডকাস্ট চ্যানেলের সঙ্গে ও আইসিসির সঙ্গে কথা বলতে হবে। এই সময় আইপিএল হলে একদিকে যেমন বাণিজ্যলাভ হবে, তেমনই বেশি দর্শক মাঠে আসবেন। এছাড়াও আমরা এই সময় ছাড়াও দেখছি ফেব্রুয়ারি-এপ্রিল সময়ে আইপিএল করা যায় কিনা। কিন্তু আমাদের সবথেকে বড় চিন্তা হল, আইপিএল শুধুমাত্র বিসিসিআই-এর ওপর নির্ভর করে না। যেহেতু এই প্রতিযোগিতায় অনেক বিদেশী প্লেয়াররা খেলে, তাই আইসিসি ও সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলা দরকার।”

এই মুহূর্তে আইপিএল খেলে মোট ১০ দল। ২০২২ সালে যোগ হয়েছে দুই নতুন দল, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়েন্টস। মোট ম্যাচ সংখ্যা ৭৪। এই ৭৪ ম্যাচ খেলা হয় দুই মাস জুড়ে। তবে যদি আইপিএল পিছিয়ে দুর্গাপুজোর সময় অনুষ্ঠিত হয়, তাহলে বিশ্ব ক্রিকেটেও এর প্রভাব পড়বে। তবে যেহেতু বর্তমান সময়ে প্রচন্ড গরমের কারণে প্লেয়ারদের স্বাস্থ্যে প্রভাব পড়ছে, তাই এই বিষয়ে ভেবে দেখতে পারে আইসিসি ও বিসিসিআই।

Follow Us