AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

N Jagadeesan: দলীপ ট্রফিতে দুরন্ত ইনিংস, টেস্ট খেলা পাকা করলেন নতুন কিপার!

Duleep Trophy 2025 Semi Final: বাইক দুর্ঘটনায় চোট পাওয়ায় ঈশানকেও পাওয়া যায়নি। পঞ্চম টেস্টে পন্থের বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয় নারায়ণ জগদীশনকে। দলীপ ট্রফির সেমিফাইনালে দুরন্ত ইনিংসে এখন যেন টেস্ট খেলারও অপেক্ষায়। এর নানা কারণও রয়েছে।

N Jagadeesan: দলীপ ট্রফিতে দুরন্ত ইনিংস, টেস্ট খেলা পাকা করলেন নতুন কিপার!
Image Credit: PTI
| Updated on: Sep 04, 2025 | 7:40 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া ক্রিকেটে অতি জনপ্রিয় না হলেও পরিচিত নাম নারায়ণ জগদীশন। তবে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় তাঁকে নিয়ে চর্চা হয়েছিল কিছুটা। টিমের প্রথম চয়েস কিপার ঋষভ পন্থ চতুর্থ টেস্টে গুরুতর চোট পেয়েছিলেন। ধ্রুব জুরেলকে পঞ্চম টেস্টে খেলানো হয়। ব্যাক আপ হিসেবে প্রাথমিক ভাবনায় ছিলেন ঈশান কিষাণ। কিন্তু বাইক দুর্ঘটনায় চোট পাওয়ায় তাঁকেও পাওয়া যায়নি। পঞ্চম টেস্টে পন্থের বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয় নারায়ণ জগদীশনকে। দলীপ ট্রফির সেমিফাইনালে দুরন্ত ইনিংসে এখন যেন টেস্ট খেলারও অপেক্ষায়। এর নানা কারণও রয়েছে।

আপাতত ভারতীয় দলের ফোকাস এশিয়া কাপেই। এরপর অবশ্য একাধিক দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। ঘরের মাঠে টেস্ট সিরিজও খেলবে ভারত। স্কোয়াড ঘোষণায় এখনও অনেক সময় বাকি। এখন থেকে কিছুটা ভাবনা চিন্তা থাকবেই। আর অন্যতম ভাবনা অবশ্যই টিমের কিপার ব্যাটার কে হবেন? ঋষভ পন্থের সেরে উঠতে অনেকটাই সময় লাগবে। ঈশান কিষাণের চোট এখনও সারেনি। যে কারণে দলীপেও খেলতে পারেননি। নতুন সমস্যা দেখা দিয়েছে টিমের সেকেন্ড চয়েস কিপার ধ্রুব জুরেলের চোটে। যতদিন না ঋষভ পন্থ ফিট হয়ে উঠছেন, ধ্রুব ফিট হয়ে উঠলে তিনিই টেস্টে প্রথম চয়েস হয়ে দাঁড়াবেন।

ধ্রুব জুরেল ফিট হয়ে উঠলে টিমের জন্য খুবই ভালো। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজেরও ব্যাপার রয়েছে। ফলে ঘরের মাঠে ভারতীয় দলের নতুন কিপার-ব্য়াটার হিসেবে টেস্টে উঠে আসতে দেখা যেতে পারে জগদীশনকেই। নিজের জায়গা যেন আরও জোরালো করলেন দলীপের সেমিফাইনালে। ইংল্যান্ড সফরেই প্রথম বার টেস্টে ডাক পেয়েছিলেন। ছিলেন রিজার্ভেই। দলীপের সেমিফাইনালে সাউথ জোনের এই কিপার ব্যাটার ম্যাচের প্রথম দিনই করলেন সেঞ্চুরি। এখনও ক্রিজে রয়েছেন। প্রথম দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত। ফলে ডাবল সেঞ্চুরির আশাও করা যেতে পারে।

সাউথ জোনের হয়ে ওপেন করছেন জগদীশন। ওপেনিং জুটিতে তন্ময় আগরওয়ালের সঙ্গে ১০৩ রান যোগ করেন। উল্টো দিক থেকে উইকেট পড়লেও পুরো দিন ক্রিজে থাকেন জগদীশন। দেবদত্ত পাড়িক্কল হাফসেঞ্চুরি করেন। প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে নিয়েছে সাউথ জোন। এর মধ্যে অপরাজিত ১৪৮ নারায়ণ জগদীশনের।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?