AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা…

MI, IPL 2025: শেষ ১২টা মাস হার্দিকের রোলারকোস্টারের মতো কেটেছে। তবে হার্দিক বরাবর নিজেকে নতুন ভাবে মেলে ধরতে তৈরি থাকেন। ১৮তম আইপিএল শুরু হওয়ার আগে সেই একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

Hardik Pandya: গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা...
গত ১২ মাস রোলারকোস্টার! এ বারের IPL-এ হার্দিক পান্ডিয়া ৩.০-র ম্যাজিকের অপেক্ষা...Image Credit: PTI
| Updated on: Mar 19, 2025 | 2:43 PM
Share

কলকাতা: আবেগ, দৃঢ়সংকল্প ও চ্যালেঞ্জ — এই তিন জিনিস বরাবর জীবনে ভালোবেসে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলাফল যাই হোক না কেন, পরিশ্রম করা থামাননি দেশের তারকা অলরাউন্ডার। ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব পাওয়ার পর তাঁর জীবন একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল। শেষ ১২টা মাস হার্দিকের রোলারকোস্টারের মতো কেটেছে। তবে হার্দিক বরাবর নিজেকে নতুন ভাবে মেলে ধরতে তৈরি থাকেন। ১৮তম আইপিএল শুরু হওয়ার আগে সেই একই কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

এ বারের আইপিএলে ২৩ মার্চ যাত্রা শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে প্রি-সিজন প্রেস কনফারেন্সে হার্দিককে ‘হার্দিক পান্ডিয়া ৩.০’ অবতারে দেখা যাবে কিনা, সেই প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমার জীবনে অনেক উত্থান-পতন হয়েছে। যা আমাকে শুধু খেলতেই শেখায়নি, জীবনটা কেমন সেটাও শিখেয়েছে। আমি শিখতে পছন্দ করি। এই বছরটা নতুন। ৩৬৫টা নতুন দিন। অনেক কিছু রয়েছে। অনেক কিছু বদলে গিয়েছে। প্রতি বছরই ০ থাকে। আর হার্দিক ৩.০ ধরে যদি ডাকতেই চান, তা হলে বলব আমি ভালোবাসি আবেগ, দৃঢ়সংকল্প ও চ্যালেঞ্জ। আমার জন্য গুরুত্বপূর্ণ হল, যদি দলের ছেলেদের উপর চ্যালেঞ্জ আসে, তা হলে আমি তাদের কীভাবে সাহায্য করতে পারি।

প্রতিদিন কিছু না কিছু শিখছি। এ কথাও শোনা গিয়েছে হার্দিকের গলায়। তিনি বলেন, “রোজ কিছু না কিছু শিখছি। শিক্ষাই আসলে আমার জীবনের অন্যতম অস্ত্র। শুধু ক্রিকেটেই নয়, জীবনে প্রতিনিয়ত উন্নতির প্রয়োজন। আমি আজকাল অনেক কিছু ভালো ভাবে সামলে নিতে পারি। তবে আরও অনেক শিক্ষা আমার জন্য় বাকি রয়েছে।”

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য