AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SL: ব্যাটিং ভরাডুবিতে উজ্জ্বল শুভমন-রিয়ান, ভারতের পুঁজি ১৩৭ রান

India vs Sri Lanka 3rd T20I: সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় তরুণদের পর্যাপ্ত সুযোগ দিতে চেয়েছিলেন। তিনি সুযোগ দিলেন, তরুণরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলল ভারত। পরিস্থিতি যে দিকে এগোচ্ছিল, ভারতীয় দল ১২০ রানে অলআউট হলেও অবাক হওয়ার কিছু ছিল না।

IND vs SL: ব্যাটিং ভরাডুবিতে উজ্জ্বল শুভমন-রিয়ান, ভারতের পুঁজি ১৩৭ রান
Image Credit: AFP
| Updated on: Jul 30, 2024 | 9:44 PM
Share

পাওয়ার প্লে-তেই চার উইকেট হারানোর পর চাপ বাড়তে বাধ্য। ভারতীয় ব্যাটিংয়ে সেটাই হল। ফ্রেশ পিচে খেলা। একটু সতর্ক থাকতে হত। তার উপর বৃষ্টির পর পিচের পরিস্থিতি বোঝা আরও কঠিন হয়ে পড়ে। ভারতীয় টপ অর্ডারের অতিরিক্ত তাড়াহুড়ো অস্বস্তিতে ফেলল কোচ গৌতম গম্ভীরকে। সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় তরুণদের পর্যাপ্ত সুযোগ দিতে চেয়েছিলেন। তিনি সুযোগ দিলেন, তরুণরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলল ভারত। পরিস্থিতি যে দিকে এগোচ্ছিল, ভারতীয় দল ১২০ রানে অলআউট হলেও অবাক হওয়ার কিছু ছিল না।

ভারতীয় ব্যাটিংয়ে কিছুটা ভরসা দিলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল ও রিয়ান পরাগ। সপ্তম উইকেটে ৪২ বলে ৫৪ রান যোগ করেন শুভমন ও রিয়ান। শুভমন গিল ৩৭ বলে ৩৯ রান করেন। রিয়ান পরাগ ১৮ বলে ২৬ রান করলেও জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। লোয়ার অর্ডারে ভারতকে কিছুটা ভরসা দিল ওয়াশিংটন সুন্দরের ব্যাট। ১৮ বলে ২৫ রান করেন তিনি। টপ অর্ডার শুরুটা ভালো করলে এমন পরিস্থিতি তৈরি হত না।

ব্যাটিংয়ের জন্য কঠিন পিচ। তবে সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংদের কাছে যথেষ্ট সময় ছিল সেট হওয়ার। শুরু থেকেই আক্রমণাত্মক হতে গিয়ে নিজেদের সুযোগ হারালেন। এই পিচে ১৩৭ রানও যথেষ্ট হতে পারে। তবে এর জন্য ভরসা বোলিং আক্রমণ। এই ম্যাচে অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন খলিল আহমেদ। রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি পার্টটাইম স্পিনার রিয়ান পরাগ ভরসা হয়ে উঠতে পারেন।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা