AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR: ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তা

Watch Video: অরেঞ্জ আর্মিকে আজ রাতে হারাতে পারলেই আইপিএলের ফাইনালের টিকিট পাবে কেকেআর। আর তা না পারলে কেকেআর আর একটা সুযোগ পাবে ২৪ মে। আপাতত প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট তুলে নিতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিউনিখ থেকে কেকেআরের জন্য উড়ে এল বিশেষ বার্তা।

KKR: ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তা
ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তাImage Credit: BCCI
| Updated on: May 21, 2024 | 1:51 PM
Share

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। মঙ্গলবার রাতে এ বারের আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ার। সেখানে মুখোমুখি শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। অরেঞ্জ আর্মিকে আজ রাতে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে কেকেআর। আর তা না পারলে কেকেআর আর একটা সুযোগ পাবে ২৪ মে। আপাতত প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট তুলে নিতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিউনিখ থেকে কেকেআরের জন্য উড়ে এল বিশেষ বার্তা।

কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো বার্তায় ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন বলেন, ‘মরসুমটা দারুণ কাটাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের মরসুমের বাকি অংশের জন্য অনেক শুভেচ্ছা। এফসি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।’

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ১৭তম আইপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তিনি ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়েছে।

কেকেআর এ বারের আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছে। যদিও শেষ ২ ম্যাচ নাইটরা বৃষ্টির কারণে খেলার সুযোগ পায়নি। এ বার দেখার নাইটরা আজ হায়দরাবের বিরুদ্ধে কেমন পারফর্ম করে। কারণ, কেকেআরের সেট ওপেনিং জুটি আজ পাওয়া যাবে না। ফিল সল্ট জাতীয় দলের ডিউটির জন্য দেশে ফিরে গিয়েছেন। যে কারণে নাইটদের সুপারহিট ওপেনিং জুটি আজ ভাঙতেই হবে। এ বার দেখার সব বাধা কী ভাবে অতিক্রম করে গৌতম গম্ভীরের টিম বাজিমাত করে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা