AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs SRH, IPL 2024 Final Live Streaming: IPL ট্রফি জয়ের শেষ লড়াই; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH ফাইনাল ম্যাচ?

IPL 2024 Final, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: আইপিএলের ১৭তম মরসুম শেষের পথে। ফাইনালে মুখোমুখি শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে এ বারের আইপিএলে তৃতীয় বার মুখোমুখি অরেঞ্জ আর্মি ও নাইটরা।

KKR vs SRH, IPL 2024 Final Live Streaming: IPL ট্রফি জয়ের শেষ লড়াই; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH ফাইনাল ম্যাচ?
KKR vs SRH, IPL 2024 Final Live Streaming: IPL ট্রফি জয়ের শেষ লড়াই; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH ফাইনাল ম্যাচ?
| Updated on: May 25, 2024 | 7:32 PM
Share

কলকাতা: আইপিএল ট্রফি জয়ের শেষ লড়াই আগামিকাল। চেন্নাইয়ে মেগা ম্যাচে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। দু’বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কেকেআরের লক্ষ্য তৃতীয় ট্রফি। আর অরেঞ্জ আর্মি চায় হায়দরাবাদ শিবিরে দ্বিতীয় ট্রফি নিয়ে আসতে। এই নিয়ে চলতি আইপিএলে তৃতীয় বার মুখোমুখি হবে দুটো টিম। প্রথম দু’বারের সাক্ষাতে এগিয়ে কেকেআর। মরসুমের শুরুতে হায়দরাবাদকে হারিয়েছিল কেকেআর। তারপর নাইটরা প্রথম কোয়ালিফায়ারেও হারায় হায়দরাবাদকে। এ বার ফাইনালে কামিন্সদের যদি স্টার্করা হারাতে পারেন, তা হলেই গৌতম গম্ভীরের টিমের মুখে ফুটবে চওড়া হাসি। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs SRH ফাইনাল ম্যাচ।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি কবে হবে?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি (২৬ মে) আগামিকাল, রবিবার হবে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি কোথায় হবে?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি TV9Bangla Sports এই পেজে পাওয়া যাবে আইপিএল লাইভের খুঁটিনাটি তথ্য।

এক ঝলকে আইপিএলে কেকেআর-হায়দরাবাদের হেড টু হেড?

আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআরের জয় ১৭টি ম্যাচে। আর সানরাইজার্সের জয় ৯ ম্যাচে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?