AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Retires: ‘সিংহ…, দৈত্য-দূত’ বিরাটের অবসরে যা বললেন গুরু গম্ভীর, রবি শাস্ত্রী

Gambhir-Shastri on Virat Kohli: অজি টিমের স্লেজিং 'দক্ষতা' নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু বিরাট কোহলিকে স্লেজিং! পিছু হঠেছিল অস্ট্রেলিয়াও। শ্রদ্ধা এবং ভয় থেকেই এমন সিদ্ধান্ত। বিরাটের অবসরে কী বলছেন গৌতম গম্ভীর ও রবি শাস্ত্রী?

Virat Kohli Retires: 'সিংহ..., দৈত্য-দূত' বিরাটের অবসরে যা বললেন গুরু গম্ভীর, রবি শাস্ত্রী
Image Credit: Stu Forster/Getty Images
| Updated on: May 12, 2025 | 4:15 PM
Share

একজন প্রাক্তন কোচ, আর একজন বর্তমান। শেষ কয়েক বছরে বিরাট কোহলিকে যাঁরা খুব কাছ থেকে দেখেছেন। আগে বলতে হয় রবি শাস্ত্রীর কথা। ভারতীয় ক্রিকেটে কোচ রবি শাস্ত্রী এবং ক্যাপ্টেন বিরাট কোহলি জুটি বিধ্বংসী হয়ে উঠেছিল। দু-জনেই আগ্রাসী মানসিকতার। যাঁর ফল, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। অজি টিমের স্লেজিং ‘দক্ষতা’ নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু বিরাট কোহলিকে স্লেজিং! পিছু হঠেছিল অস্ট্রেলিয়াও। শ্রদ্ধা এবং ভয় থেকেই এমন সিদ্ধান্ত। বিরাটের অবসরে কী বলছেন গৌতম গম্ভীর ও রবি শাস্ত্রী?

ভারতীয় ক্রিকেটে একটা আক্ষেপ দীর্ঘ সময় ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলেও সিরিজ জিততে না পারা। সেটা পূরণ হয়েছিল রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটিতেই। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গার ড্রেসিংরুমে নিজের প্লেয়ারদের বলতে বাধ্য হয়েছিলেন, ‘মাঠে নেমে আর যাই করো, বিরাটকে স্লেজিং কোরো না। ও কিন্তু শেষ করে দেবে।’ হয়েছিল সেটাই। আর সে সময় ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

টেস্ট থেকে বিরাটের অবসরে রবি শাস্ত্রী লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না, তুমি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছো। আধুনিক ক্রিকেটের দৈত্য, টেস্ট ক্রিকেটের দূত। ভারতীয় ক্রিকেটকে যে স্মৃতি এবং বিশেষ করে আমাকে যে উপহার দিয়েছো, এর জন্য ধন্যবাদ।’

রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেট এবং দেশের জার্সিতে সতীর্থ হিসেবে বিরাটকে পেয়েছেন, প্লেয়ার হিসেবেও। বিরাটের অবসরে গুরু গৌতম গম্ভীর লিখেছেন, ‘সিংহের মতো প্য়াশনের একজন মানুষ। মিস করব চিকস (চিকু)।’

Follow Us
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?