AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: বিরাটকে থামাতে কি বল করবেন ধোনি? ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে

Watch Video: শনিবার রয়েছে আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাতে প্রতিপক্ষ বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। দু'টো টিমেরই প্লে অফে ওঠার সম্ভবনা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির এক ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে।

MS Dhoni: বিরাটকে থামাতে কি বল করবেন ধোনি? ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে
MS Dhoni: বিরাটকে থামাতে কি বল করবেন ধোনি? ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে
| Updated on: May 17, 2024 | 4:31 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ঠিক কী কী পারেন? তালিকাটা অনেকটাই লম্বা। তাঁর ব্যাটিং, উইকেটকিপিং নিয়ে ক্রিকেট বিশ্বে বরাবর আলোচনা হয়। তাঁর নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে চলে বিরাট চর্চা। ১৭তম আইপিএল শুরু হওয়ার আগে ধোনি তাঁর টিমের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিয়েছিলেন। ঋতুর নেতৃত্বে চেন্নাই ১৩টি ম্যাচ খেলে ৭টিতে জিতেছে, হার ৬টিতে। শনিবার রয়েছে আইপিএলে (IPL) সিএসকের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাতে প্রতিপক্ষ বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। দু’টো টিমেরই প্লে অফে ওঠার সম্ভবনা এখনও রয়েছে। এ বার সোশ্যাল মিডিয়ায় ধোনির এক ভিডিয়ো ভাইরাল। যেখানে বল করতে দেখা গিয়েছে মাহিকে। তা হলে কী…

বিরাট কোহলিকে থামানোর জন্য কি উইকেটকিপিং ছেড়ে শনি-রাতে বল হাতে মাঠে নেমে পড়বেন ধোনি? এমনটা হলে অবাক হওয়ার থাকবে না। কারণ চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া সাইট X এ ধোনির একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ধোনি নেটে বোলিং অনুশীলন করছেন। সচারচর ধোনিকে বল হাতে দেখা যায় না।

সিএসকের গুরুত্বপূর্ণ ম্যাচে যদি ধোনি দলকে জেতাতে চান, তা হলে তিনি বল হাতে তোলার প্রয়োজন মনে করলে সেটাই করবেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ধোনি মোট ৯টি ইনিংসে বল করেছেন। টেস্টে ৭টি ইনিংসে তিনি ৬৭ রান দিয়েছেন। আর ওডিআইতে ২টি ইনিংসে ৩১ রান দিয়েছেন। পেয়েছেন ১টি উইকেটও।

এ বারের আইপিএলে হাঁটুর চোটের কারণে ধোনি অনেকটাই নীচের দিকে ব্যাটিংয়ে নামছেন। এই প্রসঙ্গে চেন্নাই ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, তাঁরা ধোনির ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করছেন। ধোনির মধ্যে যে এখনও বারুদ ফুরোয়নি তা নীচের দিকে তিনি নেমেও প্রমাণ করছেন। এ বার শুধু দেখার এটাই ধোনির শেষ আইপিএল হয় কিনা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?