AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: সচিনের রেকর্ড ভাঙলেন, ঋতুর শট দেখে ধোনির চোখ উঠল কপালে

CSK, IPL 2024: চলতি আইপিএলে দেখা যাচ্ছ ধোনির ভরসার মান রাখছেন ঋতু। তরুণ ঋতুরাজের নেতৃত্বে এ বারের আইপিএলে এখনও অবধি ৪টে ম্যাচ জিতেছে হলুদ আর্মি। রবি-রাতে ওয়াংখেড়েতে অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়েছেন। ৪০ বলে ৬৯ রান করেন ঋতু। এই ইনিংসের সুবাদে ঋতুরাজ ভেঙেছেন সচিন তেন্ডুলকরের এক আইপিএল রেকর্ড।

Ruturaj Gaikwad: সচিনের রেকর্ড ভাঙলেন, ঋতুর শট দেখে ধোনির চোখ উঠল কপালে
সচিনের রেকর্ড ভাঙলেন, ঋতুর শট দেখে ধোনির চোখ উঠল কপালে
| Updated on: Apr 15, 2024 | 5:03 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির চোখকে ফাঁকি দেওয়া বড়ই কঠিন। তিনি কোনও ক্রিকেটারের মধ্যে প্রতিভা দেখলে তাঁর সঙ্গে নিজের ক্রিকেটীয় জ্ঞানের আদানপ্রদান করেন। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) যে চেন্নাই সুপার কিংসের যোগ্য ক্যাপ্টেন হতে পারেন, তা ভেবেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যে কারণে ১৭তম আইপিএলের (IPL) আগে ধোনি সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন ঋতুর হাতে তুলে দেন। চলতি আইপিএলে দেখা যাচ্ছ ধোনির ভরসার মান রাখছেন ঋতু। তরুণ ঋতুরাজের নেতৃত্বে এ বারের আইপিএলে এখনও অবধি ৪টে ম্যাচ জিতেছে হলুদ আর্মি। রবি-রাতে ওয়াংখেড়েতে অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়েছেন। ৪০ বলে ৬৯ রান করেন ঋতু। এই ইনিংসের সুবাদে ঋতুরাজ ভেঙেছেন সচিন তেন্ডুলকরের এক আইপিএল রেকর্ড।

২৭ বছর বয়সী ঋতুরাজ গায়কোয়াড় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৯ রান করার সুবাদে আইপিএলে ২ হাজার রান পূরণ করেছেন। এই কীর্তি গড়তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের লেগেছে ৫৭টি ইনিংস। এখানেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিয়েছেন ঋতুরাজ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। ইউনিভার্সাল বসের এই রেকর্ড গড়তে লেগেছিল ৪৮টি ইনিংস। এই তালিকায় এখন তৃতীয় স্থানে ঋতুরাজ গায়কোয়াড়ের নাম। এক ঝলকে দেখে নিন আইপিএলে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করা ৫ ক্রিকেটারের তালিকা — ক্রিস গেইল (৪৮), শন মার্শ (৫২), ঋতুরাজ গায়কোয়াড় (৫৭), লোকেশ রাহুল (৬০), সচিন তেন্ডুলকর (৬৩)।

ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে রবিবার এসেছিল ৫টি চার ও ৫টি ছয়। তার মধ্যে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজের একটি ছয় দেখে ড্রেসিংরুমে মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা