AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson : আইপিএলে প্রথম সেঞ্চুরি! ধোনিহীন চেন্নাইকে একার কাঁধে জেতালেন সঞ্জু!

IPL 2026 : আইপিএলে গতকালও খেললেন না এমএস ধোনি। তাঁর কাফ মাসলের চোট এখনও সারেনি। সম্ভবত কেকেআরের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে ধোনিকে, এমনই খবর শোনা যাচ্ছে। ই জয়ের ফলে যদিও বা পয়েন্ট টেবিলে বিশেষ ফারাক হয়নি। ৪ নম্বরে রয়েছে দিল্লি ও ৯ নম্বরে সিএসকে। আগামী মঙ্গলবার নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন রুতুরাজরা।

Sanju Samson : আইপিএলে প্রথম সেঞ্চুরি! ধোনিহীন চেন্নাইকে একার কাঁধে জেতালেন সঞ্জু!
আইপিএলে এই নিয়ে পঞ্চমবার সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 10:46 AM
Share

কলকাতা : ধোনি নেই, তাতে কী? সঞ্জুর ব্যাটে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। ৪ ম্যাচ খেলে প্রথম জয় পেল সিএসকে। সেঞ্চুরি করল সঞ্জু স্যামসন। করলেন ৫৬ বলে ১১৫ রান। মারলেন ১৫টি বাউন্ডারি ও ৪টি ছয়। এই নিয়ে আইপিএলে চার নম্বর শতরান করলেন সঞ্জু। করলেন এই আইপিএলের প্রথম সেঞ্চুরিও। একপ্রকার তাঁর ব্যাটে ভর করেই দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারাল সিএসকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকলেও আইপিএলে একদমই ফর্মে ছিলেন না সঞ্জু। আগের ৩ ম্যাচে আসেনি একটিও হাফ সেঞ্চুরি। সেখানেই দিল্লির বিরুদ্ধে অনবদ্য শতরান করলেন সঞ্জু। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন আয়ুষ মাত্রেও। তাঁদের ব্যাটে ভর করেই সিএসকে প্রথমে ব্যাট করে তুলেছিল ২১২ রান। ৩৬ বলে ৫৯ রান করে রিটায়ার্ড হার্ট হলেন আয়ুষ। চেন্নাই বনাম আরসিবি ম্যাচেও আরসিবির বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন আয়ুষ। তবে দিল্লির পাথুম নিশঙ্কা তাঁর ক্যাচ না ফেললে হয়ত সেঞ্চুরির আগেই আউট হয়ে যেতেন সঞ্জু। তবে শেষমেষ তিনি শতরান করলেন ও চেন্নাইকে প্রথম জয় এনে দিলেন।

আইপিএলে গতকালও খেললেন না এমএস ধোনি। তাঁর কাফ মাসলের চোট এখনও সারেনি। সম্ভবত কেকেআরের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে ধোনিকে, এমনই খবর শোনা যাচ্ছে। ম্যাচ জিতে সঞ্জু বললেন,”যেভাবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি আমার উপর ভরসা রেখেছে, আমি সত্যিই আপ্লুত। অন্য দলের হয়ে আইপিএল খেলা আমার ক্ষেত্রে চাপের হলেও আমি মানিয়ে নিয়েছি এই পরিস্থিতির সঙ্গে। আমরা মাত্র ৫০ সেকেন্ডের মিটিং করেছি আজ ম্যাচের আগে, এটাই প্রমান করে আমাদের দলের খেলোয়াড়দের মানসিক স্থিতি কোন জায়গায় ছিল। এর সঙ্গে বলতেই হয়,বেসিকের কথা। কোন বলে কখন শট মারতে হবে, ক্রিকেট সম্বন্ধে বেসিক জ্ঞান না থাকলে বলা সম্ভব নয়।”

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় গতকালও ব্যর্থ হলেন। করলেন ১৮ বলে ১৫ রান। শিবম দুবে অপরাজিত ছিলেন ১০ বলে ২০ রানে। চেন্নাইয়ের দেওয়া ২১৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাওয়ারপ্লে থেকেই উইকেট হারাতে শুরু করে দিল্লি। ওপেনার নিশঙ্কা করলেন ৪১, রাহুল ১৮, সমীর রিজভী ৬, অধিনায়ক অক্ষর করলেন ১। দিল্লির হয়ে ট্রিস্টান স্টাব্স (৬০) একা লড়লেও দিল্লির হয়ে ২১৩ রানের পাহাড় চড়া সম্ভব হয়নি। তারা অল আউট হয়ে গিয়েছে ১৮৯ রানেই। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জেমি ওভারটন। এই জয়ের ফলে যদিও বা পয়েন্ট টেবিলে বিশেষ ফারাক হয়নি। ৪ নম্বরে রয়েছে দিল্লি ও ৯ নম্বরে সিএসকে। আগামী মঙ্গলবার নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন রুতুরাজরা। সিএসকে ম্যানেজমেন্ট আশা করছে, সেই ম্যাচে খেলবেন এমএস ধোনি।

Follow Us