AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: এক চুমুতেই সাফল্য… KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জয়ের রহস্য প্রকাশ্যে

Watch Video: আইপিএলের ইতিহাসে এই প্রথম বার লখনউকে হারাল কেকেআর। অতীতে যত বারই মুখোমুখি হয়েছে এই দুই দল, জিতেছিল লখনউ। গৌতম গম্ভীরের জমানায় সেই ছবিটা বদলে গেল। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে একটা চুমুতেই হয়েছে কামাল।

Shreyas Iyer: এক চুমুতেই সাফল্য... KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জয়ের রহস্য প্রকাশ্যে
Shreyas Iyer: এক চুমুতেই সাফল্য... KKR ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জয়ের রহস্য প্রকাশ্যে Image Credit: BCCI
| Updated on: Apr 15, 2024 | 7:01 AM
Share

কলকাতা: ঘরে ফিরেই জয়ে ফিরেছে কেকেআর (KKR)। চলতি আইপিএলে (IPL) টানা ৩ ম্যাচ জেতার পর হেরেছিল কলকাতা। পয়লা বৈশাখ ইডেনে ছিল নাইটদের মরসুমের ষষ্ঠ ম্যাচ। লখনউ সুপার জায়ান্টসকে ওই ম্যাচে হারিয়েছে গৌতম গম্ভীরের কেকেআর। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার লখনউকে হারাল কেকেআর। অতীতে যত বারই মুখোমুখি হয়েছে এই দুই দল, জিতেছিল লখনউ। গৌতম গম্ভীরের জমানায় সেই ছবিটা বদলে গেল। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে একটা চুমুতেই হয়েছে কামাল।

আসলে সোশ্যাল মিডিয়া সাইট X এ শ্রেয়স আইয়ারের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, ইডেনে লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়ে রবিবার টস করার আগে টসের কয়েনটিতে চুমু খান নাইট অধিনায়ক। তারপর টস কয়েনটি ফ্লিপ করেন শ্রেয়স। তিনি টস জেতেন। এবং প্রথমে ফিল্ডিং বেছে নেন। এরপর তো ম্যাচও জেতে কেকেআর। তারপরই সোশ্যাল মিডিয়ায় অনেকে এই তত্ত্ব মানছেন যে, টস কয়েনে চুমু দিয়েই সফল হয়েছেন শ্রেয়স।

নেটমাধ্যম মারফত জানা গিয়েছে, এ বারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয় বার টস কয়েনে চুমু খেয়েছেন শ্রেয়স আইয়ার। এবং চমকপ্রদ হল, দু’বারই টস জিতেছেন তিনি। অনেকে ওই ভাইরাল ভিডিয়োতে মজার মজার কমেন্ট করেছেন। এক X ব্যবহারকারী লিখেছেন, ‘মার্কেটে নতুন জাদু টোনা এসেছে।’ অপর একজন লিখেছেন, ‘এটা তো টোটকা, বাঙালি বাবার কাছ থেকে নিশ্চয়ই শিখেছে।’

এক ঝলকে দেখে নিন সোশ্যাল মিডিয়া সাইট X এ শ্রেয়স আইয়ারের টস কয়েন চুমু করার ভিডিয়োতে যে কমেন্ট করেছেন নেটিজ়েনরা—

Follow Us