AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2023 IND vs BAN Match Prediction: নিয়মরক্ষার ম্যাচ, উইনিং কম্বিনেশন বনাম পরীক্ষা ধাঁধায় ভারত

Asia cup 2023 India vs Bangladesh Match Preview: এশিয়া কাপের স্কোয়াডের পাশাপাশি বিশ্বকাপেও রয়েছেন সূর্যকুমার যাদব। এখনও অবধি একাদশে সুযোগ পাননি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের জয়ে অবদান রেখেছেন। শ্রেয়স আইয়ার গ্রুপের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন। নজর কাড়তে পারেননি। লোকেশ রাহুল ফেরায়, তাঁর জায়গা পাওয়া নিয়ে সন্দেহ ছিল। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যান। প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল। ঈশান কিষাণ সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন।

Asia cup 2023 IND vs BAN Match Prediction: নিয়মরক্ষার ম্যাচ, উইনিং কম্বিনেশন বনাম পরীক্ষা ধাঁধায় ভারত
Image Credit: twitter
| Updated on: Sep 15, 2023 | 8:30 AM
Share

এ বারের এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তেমনই প্রথম দল হিসেবে ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ফাইনালিস্টও ঠিক হয়ে গিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস ‘সেমিফাইনালে’ হারিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে এগারোতম ফাইনালে শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় বার। আজ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত বনাম বাংলাদেশ নিয়মরক্ষার ম্যাচ। বাংলাদেশ শিবিরে লক্ষ্য, ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করে অন্তত কিছু ইতিবাচক দিক সঙ্গী করে দেশে ফেরা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধাঁধায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশ ম্যাচের ওপর কোনও কিছুই নির্ভর করছে না। তবে ভারতীয় শিবিরে কয়েকটি বিষয় ঘোরাফেরা করছে। এক, ফাইনালের প্রস্তুতি। তার জন্য উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। তেমনই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার লোভ সামলানো কঠিন।

এশিয়া কাপের স্কোয়াডের পাশাপাশি বিশ্বকাপেও রয়েছেন সূর্যকুমার যাদব। এখনও অবধি একাদশে সুযোগ পাননি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের জয়ে অবদান রেখেছেন। শ্রেয়স আইয়ার গ্রুপের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন। নজর কাড়তে পারেননি। লোকেশ রাহুল ফেরায়, তাঁর জায়গা পাওয়া নিয়ে সন্দেহ ছিল। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যান। প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল। ঈশান কিষাণ সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন।

স্কোয়াডে প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সামি, তিলক ভার্মাও রয়েছেন। প্রসিধ ও তিলক বিশ্বকাপের স্কোয়াডে নেই। ফলে তাঁদের এই ম্যাচটা খেলিয়ে দেখে রাখা যেতে পারে। বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে রাখা হতে পারে। শ্রেয়স এবং সূর্যর ক্ষেত্রে ম্যাচ প্র্যাক্টিস পাওয়া জরুরি। সামি একটি মাত্র ম্যাচ খেলেছেন। এত ভাবনার মধ্যে ঘুরে ফিরে একটা ভাবনাও থাকছে। উইনিং কম্বিনেশন ভাঙলে ফাইনালে ছন্দপতন হবে না তো!

বাংলাদেশ শিবিরে এমন কোনও ভাবনার বিষয় নয়। প্রথম দু-ম্যাচ হারের পর ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে, দেশের ক্রিকেট সমর্থকদের একটা উপহার দেওয়া যাবে। সেই লক্ষ্যেই যেন নামবেন সাকিব আল হাসানরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে সমস্যায় পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ টিমে অধিনায়ক সাকিব ছাড়াও রয়েছেন আর এক বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের বিরুদ্ধে একটা মরণ কামড় দেওয়াতেই ফোকাস বাংলাদেশ শিবিরে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ