AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Points Table : পয়েন্ট টেবিলের শীর্ষে অপরাজেয় পাঞ্জাব, প্লে-অফের লড়াইয়ে কার পাল্লা ভারী?

IPL play off scenario : এই বারে শুরু থেকেই দারুন ফর্মে রয়েছে গতবছরের দুই ফাইনালিস্ট - আরসিবি (RCB) ও পাঞ্জাব কিংস। এই আইপিএলে এখনও অপরাজিত পাঞ্জাব কিংস। ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচেই জয়ী শ্রেয়সরা। আগের ম্যাচেই দিল্লির বিরুদ্ধে রেকর্ড ২৬৪ রান টার্গেট সফলভাবে তাড়া করেছেন তাঁরা। একমাত্র কেকেআর (KKR) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শ্রেয়সরা। দুই নম্বরে রয়েছে আরসিবি। গতকাল দিল্লিকে ৭৫ রানে অল আউট করে দিয়েছে আরসিবি। গতবারের চ্যাম্পিয়নরা ৮ ম্যাচ খেলে ৬ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।

IPL Points Table : পয়েন্ট টেবিলের শীর্ষে অপরাজেয় পাঞ্জাব, প্লে-অফের লড়াইয়ে কার পাল্লা ভারী?
এখনও আইপিএলের প্লে অফ খেলার সুষোগ আছে কেকেআরের?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 8:17 PM
Share

কলকাতা : হইহই করে চলছে আইপিএল (Indian Premier League)। সব দলগুলিই ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। কোনও কোনও দল খেলেছে ৮টি ম্যাচও। গোটা প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংস । ৭ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে পাঞ্জাব (Punjab Kings)। এই মুহূর্তে প্লে অফের (IPL play off)  দৌড়ে আছেন কারা ? প্লে অফে উঠতে গেলে কোন কোন দলকে লড়তে হবে আরও? দেখে নেওয়া যাক।

এই বারে শুরু থেকেই দারুন ফর্মে রয়েছে গতবছরের দুই ফাইনালিস্ট – আরসিবি (RCB) ও পাঞ্জাব কিংস। এই আইপিএলে এখনও অপরাজিত পাঞ্জাব কিংস। ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচেই জয়ী শ্রেয়সরা। আগের ম্যাচেই দিল্লির বিরুদ্ধে রেকর্ড ২৬৪ রান টার্গেট সফলভাবে তাড়া করেছেন তাঁরা। একমাত্র কেকেআর (KKR) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শ্রেয়সরা। দুই নম্বরে রয়েছে আরসিবি। গতকাল দিল্লিকে ৭৫ রানে অল আউট করে দিয়েছে আরসিবি। গতবারের চ্যাম্পিয়নরা ৮ ম্যাচ খেলে ৬ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

৮ পয়েন্ট নিলে টেবিলের পাঁচ নম্বরে আছে গুজরাট টাইটান্স। ৮ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছেন গিলরা। বাকি ৬ ম্যাচের চারটি জিততে পারলেই প্লে অফের সম্ভাবনা প্রবল হয়ে যাবে গুজরাটের জন্য। ৬ নম্বরে রয়েছে এম এস ধোনিহীন (MS Dhoni) সিএসকে (CSK)। ৮ ম্যাচ খেলে চেন্নাইয়ের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ জিতেও স্রেফ রান রেটে পিছিয়ে ৭ নম্বরে দিল্লি ক্যাপিটালস। ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা ৬ ম্যাচে ব্যর্থ হয়ে শেষ ২ ম্যাচে টানা জিতেছে কেকেআর। এখন থেকে প্লেঅফ খেলতে গেলে বাকি ম্যাচগুলির সবকটি বড় ব্যবধানে জিততে হবে নাইটদের। একটি ম্যাচে হারলেই কিন্তু আইপিএল থেকে বিদায়ের সম্ভাবনা বেড়ে যাবে কলকাতার। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে মুম্বই। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্ট বয় লখনৌ সুপারজায়ান্টস।

গতবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। তীরে এসেও তরী ডুবেছিল পাঞ্জাব কিংসের। এই বছর আপাতত পাঞ্জাব একটা ম্যাচেও হারেনি। এর ফলে পাঞ্জাবের সমর্থকরা আইপিএল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। আদৌ পাঞ্জাব জিতবে কি না, দেখতে আমাদের অপেক্ষা করতে হবে ৩১ মে পর্যন্ত, কিন্তু এই আইপিএল যে পাঞ্জাব কিংসকে প্রথমবার ও আরসিবিকে দ্বিতীয়বার আইপিএল জয়ের স্বপ্ন দেখাচ্ছে, তা বলাই বাহুল্য।

Follow Us